Home / জাতীয় / ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু’ গ্রন্থে ইতিহাস বিকৃতির জবাব রয়েছে : হাসানুল হক ইনু
bangabandhu+boi+mbd-2

‘সংবাদপত্রে বঙ্গবন্ধু’ গ্রন্থে ইতিহাস বিকৃতির জবাব রয়েছে : হাসানুল হক ইনু

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১৬ ফেব্রুয়ারি ২০১৮ । ০৪ ফাল্গুন ১৪২৪

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু’- গ্রন্থটিতে বঙ্গবন্ধু ও জাতিকে নিয়ে ইতিহাস বিকৃতি, তথ্য ধামাচাপা ও মিথ্যাচারের জবাব রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) মিলনায়তনে তথ্য মন্ত্রণালয়াধীন পিআইবি প্রকাশিত ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু’ গ্রন্থের তৃতীয় খন্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। খবর বাসস-এর।

bangabandhu+boi+mbd-3

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, গ্রন্থটি সাক্ষ্য দিচ্ছে, বঙ্গবন্ধু কী দূরদর্শিতা, সাহসিকতা নিয়ে বাঙালির অধিকার, স্বাধীনতার ক্ষেত্র তৈরি করেছেন এবং তা অর্জন করেছেন। বাঙালিদের ওপর, বঙ্গবন্ধুর ওপর পাকিস্তানি নির্যাতন এবং বঙ্গবন্ধু যে শত অত্যাচারের মুখেও তাদের সাথে কোনো মিটমাট করেননি- তারও সাক্ষী এই সংবাদপত্রের দলিল।

bangabandhu+boi+mbd-4

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘নিরপেক্ষতার নামে গণমাধ্যম কখনো অন্যায় ও অপরাধীর পক্ষ নিতে পারে না।’

পিআইবি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ ও বাংলা একাডেমীর মহাপরিচালক ড. শামসুজ্জামান খান।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.