Home / সাহিত্য / কবিতা / শেখ নজরুলের ‘কার্তিকে কাব্য’
33576002_10216691064415373_2202890418335514624_n copy

শেখ নজরুলের ‘কার্তিকে কাব্য’

মাস্টারি বিডি | সায়াহ্ন
কবিতা । ১৫ অক্টোবর ২০১৮ । ৩০ আশ্বিন ১৪২৫

download (1)

বিছানার গল্প

মুগ্ধ হও
না হয় মুগ্ধ করো
কোনো এক রাত মুগ্ধ হয়েছে বলে
আমি তোমাকে চিনেছি
তুমি আমাকে দেখেছো
কোনো এক দিন মুগ্ধ হয়েছি বলে
আমার বসন্ত গেছে তোমার কাছে
তোমার বৃষ্টি ঝরেছে আমার উঠোনে
কোনো এক বৃক্ষ মুগ্ধ হয়েছে বলে
আমার শরীরে তোমার সবুজের গন্ধ
তোমার বাহুতে আমার নরম পল্লব

মুগ্ধ হও
না হয় মুগ্ধ করো
কোনো এক ঠোঁট মুগ্ধ হয়েছে বলে
আমি তোমার জন্য হাসতে পেরেছি
তুমি আমার জন্য পাঠিয়েছো চুম্বন
কোনো এক বুক মুগ্ধ হয়েছে বলে
দুগ্ধ ছড়িয়ে গেছে, নদী ও শস্যে

মুগ্ধ হও
না হয় মুগ্ধ করো
কার্তিকের সকাল পাঠাচ্ছে মায়াবিহিম
সকালের মুগ্ধ ঘুমে
আমি এ পাশ ফিরছি, তুমি ও পাশ ফিরছো
অথচ বিছানায় আমরা কেউ নেই।

mindfulness-meditacao-aprender-praticar

তোমার হেমন্ত দিনে

কার্তিকে তোমার শুকনো ঠোঁট
তবু তুমি কী সুন্দর হাসো
আমার কত অভাব, কত অনটন
কত মৃত্যু, কত দুঃসময়ের টান
শুধু হাসিটুকুর জন্য সব মিথ্যে মনে হয়
আমি অনেক প্রাণের স্পর্শ পেয়েছি
নিজেই তো লিখছি
কত কত ভালোবাসার সরল গল্প

আর মাত্র কটা দিনের অপেক্ষা
শস্যগন্ধ অগ্রহায়ণ দীর্ঘ আয়নায় দাঁড়িয়ে
তার দীর্ঘ আর ঘন চুল আঁচড়াচ্ছে
তারপর কপালে আটবে সে লাল টিপ
পায়ে পরবে কুমকুম
কাঁচা মেহেদীর রঙে সাজাবে হাত
আর মাত্র কটা দিন, তারপরই তো নবান্ন
কার্তিকে হয়তো তোমার ইচ্ছে পূরণ হবে না
আমাদের পিঠে ফুটবে না সরষে ফুলের সকাল

কার্তিকে তোমার শুকনো ঠোঁট
তবু তুমি কী সুন্দর করে কথা বলো
আমার কত অপচয়, কত স্বপ্নহীনতা
একটা গোলাপি আগামীর বিরহ লোভ!

অথচ তোমরা বিরহ দিতেও জানো না
তার সঙ্গে ঠিকই প্রেম পাঠিয়ে দাও!

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …

Leave a Reply

Your email address will not be published.