Home / সাহিত্য / কবিতা / শেখ নজরুলের কবিতা
010121 2

শেখ নজরুলের কবিতা

সবার আগে দেশ, লক্ষ্ণী বাংলাদেশ 

ভাবছো বিরক্তি
না, না,
তোমাকে আমার ভিষণ ভক্তি
তুমিই ঈশ্বরী, তুমিই তো স্বর্গ
তুমিই আঙিনা
তুমিই আমার ঘর গো!

কী সুন্দর ঘুমোতে দাও
কোল বালিশ-পায়ে দোলাও
সকালে ডাক দাও
ঘনদুধের চায়ের লোভ দেখাও!

ভাবছো, ভালোবাসি না
না না
খুব ভালোবাসি
ভালোবেসে পতাকার মতো উড়ি
তুমি আমার অখণ্ড নীলাকাশ
সেই আকাশে ওড়া সাতরঙা ঘুড়ি

তুমিই অষুধ, তুমিই জ্বর গো
তুমি রাতজেগে পাশে বসা
তুমি আমার ঘর গো!

কী মধুর বাতাস করো চুলে
বলো কী করে তোমায় যাবো ভুলে?
ভাবছো তোমায় রাখি না বুকে
না না
ভুল ভেবো না, মৃত্তিকা মা!

আমি কী ভুলে যাবো তোমার আদর?
কী করে ভুলে যাবো!
মায়া জড়ানো একটি ভোর
পাখিডাকা একটি সকাল
পশ্চিম আকাশের সেই আশ্চর্য লাল!

মায়াবি রাতের গভীর ঘুমের
অসামান্য অবশেষ!
তুমিই তো আমার লক্ষ্ণী, বাংলাদেশ!

সুরগাঁও
০৮ এপ্রিল ২০১৮

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.