Home / ধর্ম / শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার ৫২তম জমায়েত
82317_15

শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার ৫২তম জমায়েত

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৯ জানুয়ারি ২০১৭ । ২৬ পৌষ ১৪২৩

টঙ্গীর তুরাপ নদীর তীরে মুসলিম উম্মার দ্বিতীয় সর্ববৃহৎ সম্মিলন বিশ্ব ইজতেমার ৫২তম জমায়েত শুরু হচ্ছে আগামী ১৩ জানুয়ারি। ৫২তম বিশ্ব ইজতেমাও দু’পর্বে অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী রোববার দুপুরে টঙ্গী পৌরসভা কার্যালয়ে ৫২তম বিশ্ব ইজতেমার চূড়ান্ত প্রস্তুতিমূলক পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে গাজীপুর, টঙ্গী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মো. জাহিদ আহসান রাসেল, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক, ঢাকা বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমেদ, ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান, এসবি’র অতিরিক্ত আইজিপি ড. জাবেদ পাটোয়ারী, ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, গাজীপুর জেলা প্রশাসক এস,এম আলম,গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, বিশ্ব ইজতেমার মুরুব্বি প্রকৌশলী মেজবাহ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব ইজতেমার সামগ্রিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এবছর গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠেয় ৫২তম বিশ্ব ইজতেমা সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারবো বলে তিনি আশা প্রকাশ করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.