Home / ফটো গ্যালারি / শুভ বসন্ত… বসন্তে নারীর সাজ
fashon+mbd-13

শুভ বসন্ত… বসন্তে নারীর সাজ

fashon+mbd-10

মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ০৭ ফেব্রুয়ারি ২০১৮ । ২৫ মাঘ ১৪২৪

মাঘের শেষে হালকা উদাস বাতাস বইতে শুরু করেছে। বাজছে বসন্তের আগমনী ঘণ্টা। দরজায় কড়া নাড়ছে ফাল্গুন। আর মাত্র পাঁচদিন পরে সমহিমায় হাজির হবে বাংলার ঋতুরাজ বসন্ত। রং রূপ গন্ধভরা চিরনতুনের বসন্তকে বরণ করতে চারদিকে সাজ সাজ রব। এরই মধ্যে আমুদে তারুণ্য প্রিয় ঋতুকে ঘিরে নানা ধরনের উৎসব আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করেছে।

fashon+mbd-14

বছর ঘুরে চলে আসে বসন্ত। আর বসন্তের প্রথম দিনটিকে বরণ করে নেয়ার জন্যে আমাদের উৎসাহের কোনো কমতি নেই। কীভাবে বরণ করে নেবেন বসন্তের প্রথম দিনটিকে? কী পরবেন? কোথায় যাবেন? ইত্যাদি নিয়ে ভাবনাচিন্তার শেষ নেই।

ধরা যাক, মেকাপ। পয়লা ফাল্গুনে মেকাপটা কীভাবে করবেন? কেমন হওয়া উচিত? কীভাবে মেকাপটা করলে মানানসই হবে? তা নিয়ে নিশ্চয়ই অনেক কনফিউশন রয়েছে। তাহলে চলুন জেনে নেয়া যাক, পয়লা ফাল্গুনে মেকাপের টুকিটাকি।

fashon+mbd-9

বেইজ মেকাপ : পয়লা ফাল্গুনে যেহেতু দিনের বেলায়ই বেশিরভাগ বাইরে বের হওয়া হয়, তাই বেইজ মেকাপটা একটু ন্যাচারাল, স্নিগ্ধ হলেই ভালো। প্রকৃতির সাথে সাথে তাহলে একটা স্নিগ্ধ ভাব ফুটে উঠবে।

মনে রাখতে হবে, ফাল্গুনেও শীতের হালকা আমেজ থেকে যায়। তাই মেকআপ খুব গাঢ় না করে হালকা করে সেজে নেওয়ার পরামর্শ দেন রূপসজ্জাবিদরা। কারণ দিনের রোদে মেকআপ নষ্ট হয়ে যেতে পারে।

বেইজ মেকাপের আগে অবশ্যই নিজের মুখকে মেকাপের জন্যে প্রস্তুত করে নিবেন। এজন্য মুখ ক্লিন করে, স্ক্রাবিং করে নিবেন। এরপর সানস্ক্রিন এবং ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না।

ফাউন্ডেশনের আগে একটা ভালো প্রাইমার অবশ্যই লাগাবেন। যেটা আপনার ত্বকের ধরনের সাথে মানিয়ে যায়। একটি ভালো প্রাইমার আপনার মেকাপকে সারাদিন ভালো রাখতে সাহায্য করবে।

fashon+mbd-18

ফাউন্ডেশন হিসেবে বেছে নিন ফুল কভারেজ ফাউন্ডেশন। যেহেতু আমরা একটি ন্যাচারাল বেইজ চাচ্ছি, তাই একগাদা ফাউন্ডেশন এর লেয়ারের চেয়ে একটি ফুল কভারেজ ফাউন্ডেশন ভালো কাজে দেবে। কারণ ফুল কভারেজ ফাউন্ডেশন পরিমানে কম লাগবে, ফলে আপনার অনেক বেশি ফাউন্ডেশন ব্যবহার করার প্রয়োজন পড়বে না।

fashon+mbd-16সারাদিন অনেকে বেশি ফ্রেশ দেখাতে সাহায্য করবে ক্রিম হাইলাইটিং। আপনার স্কিন শেডের থেকে ২-৩ শেড লাইট একটি কনসিলার দিয়ে করে নিন ক্রিম হাইলাইটিং। কনসিলারটি আপনার চোখের নিচে, কপালে, নাকের উপর, থুতনিতে লাগিয়ে নিন এবং ব্লেন্ড করে ফেলুন। কনসিলারটি অবশ্যই পাউডার দিয়ে সেট করে নিবেন।

ভুলেও ক্রিম কন্ট্যুরিং করবেন না। দিনের বেলায় ক্রিম কন্ট্যুরিং মেল্ট হয়ে যেতে পারে। কন্ট্যুরিং পাউডার ব্যবহার করতে পারেন। সবথেকে ভালো হয়, ব্রোঞ্জার পাউডার ব্যবহার করলে। ব্রোঞ্জার আপনার ফেস এ একটা সান-কিসড লুক দিবে। ব্রাশের সাহায্যে ব্রোঞ্জার নিয়ে চিক বোনের নিচের দিকে, কপালে, থুঁতনির নিচে ব্রোঞ্জার লাগিয়ে নিন।

ব্লাশ হিসেবে বেছে নিন, হালকা ধরনের কালার। যেমন- পিংক, কোরাল, পিচ ইত্যাদি কালার ভালো লাগবে।

যারা পাউডার হাইলাইটার পছন্দ করেন, তারা পাউডার হাইলাইটার লাগাতে ভুলবেন না।

 

আই মেকাপ : আই মেকাপের ক্ষেত্রে প্রথমেই চোখের পাতায় আই প্রাইমার লাগিয়ে নিবেন। আই প্রাইমার আপনার আইশ্যাডোকে লং লাস্টিং করতে হেল্প করবে। আই প্রাইমার না থাকলে কনসিলার ব্যবহার করতে পারেন। তবে এটি চোখের পাতায় লাগানোর পর অবশ্যই একটি পাউডার দিয়ে সেট করে নেবেন।

আই মেকাপেও যেন স্নিগ্ধ ভাব ফুটে ওঠে, সেটা হিসেব করেই আইশ্যাডো লাগাবেন। চড়া রঙ এর কালারগুলো ব্যবহার থেকে বিরত থাকুন। কোরাল, পিচ, অরেঞ্জ, ইয়োলো, গোল্ডেন,কপার, লাইট ব্রাউন, লাইট পিংক, লাইট পার্পল, প্যারট গ্রিন কালারগুলো খুব ভালো মানিয়ে যাবে পহেলা ফাল্গুনে। আই মেকাপে আইশ্যাডো হিসেবে এই কালারগুলো ব্যবহার করতে পারেন।

fashon+mbd-12

পহেলা ফাল্গুনে অবশ্যই টানা করে আইলাইনার লাগাবেন। আপনি চাইলে ব্ল্যাক বা ভিন্ন কালারের কাজল এবং লাইনার ও ব্যবহার করতে পারেন। এটা আই মেকাপে নতুন মাত্রা নিয়ে আসবে।

দিনের বেলা বাইরে বের হলে ফলস আইল্যাশ না পরাই ভালো। এতে দেখতে আন-ন্যাচারাল লাগতে পারে। এর বদলে আইল্যাশগুলো আইল্যাশ কার্লার দিয়ে কার্ল করে নিয়ে, কয়েক কোট মাশকারা লাগিয়ে নিবেন।

fashon+mbd-7

লিপস্টিক : পহেলা ফাল্গুনে লিপস্টিক হিসেবে হালকা রঙগুলোই আমার কাছে পারফেক্ট মনে হয়। লাইট পিংক, নুড ব্রাউন/পিংক, মওভি, টেরাকোট্টা, অরেঞ্জ, পিচ, কোরাল ইত্যাদি কালারগুলো বেশ ভালো লাগবে দেখতে।

আপনি লাইট কালার ব্যবহার না করতে চাইলে রেড লিপস্টিক আপনার জন্যে ভালো অপশন। তবে চড়া কালারগুলো ব্যবহার না করাই বুদ্ধিমানের কাজ হবে।

যেহেতু সারাদিন বাইরে থাকবেন, সেহেতু বারবার তো আর লিপস্টিক অ্যাপ্লাই করা সম্ভব না। তাই বেছে নিন, ম্যাট লিকুইড লিপস্টিকগুলো। এগুলো নরমাল লিপস্টিক এর চাইতে বেশি লং লাস্টিং হয়।

এই তো জেনে নিলেন, পহেলা ফাল্গুলের মেকাপের টুকিটাকি। আশা করছি, এবার আপনার ফাল্গুনের মেকাপ নিয়ে কনফিউশন অনেকটাই দূর হবে।

এখন ভাবা যাক, কেমন শাড়ি পরবেন? কেমন করে সাজবেন? …আরো কতো কি। তবে অন্যান্য বারের চেয়ে এবার আপনার ফাল্গুনী সাজে আনতে পারেন একটু ভিন্ন মাত্রা।

fashon+mbd-11

বসন্তের শাড়ি : শাড়িটা একরঙা, পাড়ে বর্ণিলতা। শাড়িটা যেহেতু এক রঙের, তাই ব্লাউজটা যেন বেশ বাহারি হয়। এই যেমন, হালকা হলুদ জমিন ও কমলা পাড়ের শাড়ির সঙ্গে লাল ব্লাউজ মানানসই। কমলা রঙের ব্লাউজ পরতে পারেন হালকা সবুজ জমিন হলুদ পাড়ের শাড়ির সঙ্গে। কম বয়সী মেয়েরা ব্লাউজের গলাটা বড় পরতে পারেন। স্লিভলেস ব্লাউজ পরলে শাড়িটা এক প্যাঁচে না পরাই ভালো।

অল্টারনেট করে, পেছনে কয়েক রঙের ফিতা দেওয়া স্লিভলেস ব্লাউজও পরা যেতে পারে। পয়লা ফাগুনে ঘটি হাতা, খাটো হাতার ব্লাউজের আবেদন তো আছেই। ব্লাউজে ছোট ঘণ্টা, কলকা ব্যবহার করা যেতে পারে। শাড়ির সঙ্গে কনট্রাস্ট করে ব্লাউজের রংটা বেছে নিন। স্লিভলেস ব্লাউজ পরলে শুধু তাজা ফুলের বাজুবন্ধ পরতে পারেন। গলায় বা হাতে যেকোনো একটি গয়না পরুন। এ ছাড়া মেটাল, কড়ির গয়না পরতে পারেন।

এবার ব্লাউজ নিয়ে কিছু ভাবা যাক। যেহেতু এই ছোট্ট পোশাকটির গুরুত্ব মোটেই ছোট নয়।

fashon+mbd-5

ব্লাউজ : ব্লাউজে বিশেষত্ব নিয়ে আসতে ঘটি হাতার ব্লাউজ বা থ্রি কোয়ার্টার হাতা আবার গলায় কুচি দিয়ে তৈরি করতে পারেন। আর শাড়ি পরার ক্ষেত্রে এক প্যাঁচেতেই বেশ মানাবে পয়লা ফাল্গুনে।

যদিও কবি বলেছেন, ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত…। তারপরও বসন্তের সাজে ফুল অনস্বীকার্য।

fashon+mbd-6

ফুলে ফুলে ফুলেল সাজ : বসন্তে প্রকৃতি সেজেছে ফুলের সাজে। শীত যেতে না যেতেই প্রকৃতি মেতেছে পাতা ঝরার খেলায়। গাছে গাছে ফুলের আনাগোনা। দুয়ারে কড়া নাড়ছে দখিনা বাতাস। এ জগতে ফুলই একমাত্র উপাদান, যা দিয়ে সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোকে বরণ করা যায়। বসন্তের সময়ে মানুষের মন অনেক উত্ফুল্ল থাকে। এ সময় প্রকৃতি আমাদের যে ফুলগুলো দেয়, তা আমরা বছরের অন্য সময়ে পাই না। চারদিক হলুদ রঙের গাঁদা ফুলে ভরে যাচ্ছে। বসন্তে আমরা যেসব ফুলের ছোঁয়া পাই, তা আমরা জীবনের অনেক জায়গায় অনেকভাবে ব্যবহার করতে পারি। ফুল মেয়েদের কাছে এখন অনেক পছন্দের একটা অলঙ্কার। নানা ধরনের ফুল তারা খোঁপায় ব্যবহার করতে পারছে। সে তার জুয়েলারি হিসেবে হাতে, গলায়, কানে, কোমরে ফুল দিয়ে সাজতে পারে এই বসন্তে। সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলতে ফুল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাথা ভরে এখন অনেকেই গাজরা ব্যবহার করে। এটা দেখতে আরও বেশি সুন্দর। এখন অবশ্য মেয়েদের বেশি পছন্দ বড় সাইজের ফুল, যেমন—টাইগার লিলি, এটি অনেকেই বউ সাজাতে ব্যবহার করে। তখন পুরো লুকটাই বদলে যায়। বসন্তে আমরা বিশেষ করে হলুদ রঙের অনেক ফুল পাই। যে ফুলগুলো মেয়েরা অনেক সুন্দরভাবে ব্যবহার করে। এই সুযোগটা তারা কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। সব ধরনের ফুলের সাজে তারা বসন্তকে বরণ করে নেয়।

fashon+mbd-15

ফুলের ব্যবহার ব্যাপক, সে তুলনায় আমরা জানি অনেক কম। আবার অনেক ক্ষেত্রে আমরা আর্টিফিসিয়াল ফুলও ব্যবহার করি। কিন্তু এসব ফুল থেকে তাজা ফুলের সৌন্দর্য অনেক বেশি। আর্টিফিসিয়াল তো আর্টিফিসিয়ালই। প্রকৃতির কাছ থেকে পাওয়া তাজা ফুলে অনেক সুন্দর গন্ধ থাকে, যেটা কি-না এয়ার ফ্রেশনারের কাজ করছে আর লুকটাকে অনেক সফট করে দেয়। তাজা ফুল সৌন্দর্য বৃদ্ধিতেও সহায়তা করে, যা কৃত্রিম ফুল দ্বারা সম্ভব নয়। বসন্তে ফুল দিয়ে সাজা এখন আমাদের একটা ঐতিহ্যের অংশ। ফুলের ভেতরে যে অন্তর্নিহিত সৌন্দর্য আছে, তা মানুষের ওপরও প্রভাব ফেলে। মানুষের মন পবিত্র করতে ফুল অনেক বড় ভূমিকা রাখে। এখন কিছু কিছু ফুল থাইল্যান্ড থেকে আনা হচ্ছে। এর মধ্যে প্যারাডাইস ফুল অনেক পছন্দের। আমাদের সুবিধার জন্য এখন বিভিন্ন ধরনের ফুল আমদানি করা হচ্ছে। আমাদের নাগরিক জীবনে বসন্ত একটু প্রশান্তির ছোঁয়া বয়ে আনে। যেখানে ম্লান হলুদ আলো মিলিয়ে যেতে দেখে নরম কচি পাতায় গড়িয়ে গড়িয়ে সন্ধ্যা নামে, সেখানে দখিনা হাওয়া বেলিফুলের গন্ধে বিহ্বল। যেখানে বসন্ত, ফাল্গুন আর একুশের এক একটা চরিত্র হয়ে দাঁড়িয়ে আছে শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া। আমাদের নগরজীবনে বসন্তের হাতছানির জন্য অপেক্ষা। আমরা মনের অজান্তেই গেয়ে উঠি বসন্তের গান ধরি। ফুলের সাজে প্রকৃতির মতো আমরাও সাজি- যা বসন্তকে পরিপূর্ণ করে।

যেভাবে চুল রাখতে চান… যেমন সাজে সাজাতে চান খোঁপা কিংবা বিনুনি।

কেশবিন্যাস : উত্সবে চুল খোলা রাখতে পছন্দ করেন অনেকেই। এ ক্ষেত্রে এক পাশে ক্লিপ আটকে তার ওপর ফুল গুঁজে দিতে পারেন। অথবা কানের fashon+mbd-8পাশ দিয়ে হালকাভাবে গুঁজে দিতে পারেন কয়েকটি ফুল। ফুল বড় হলে একটি, ছোট হলে তিন-চারটি। চাইলে সামনের দিকের কিছুটা চুল ব্যাককোম্ব করে নিতে পারেন। পেছনে চুল আটকানোর জায়গাটিতে আটকে দিতে পারেন পছন্দের ফুলটি। দুই পাশ থেকে চুল পেঁচিয়ে এনেও (টুইস্ট) পুরো চুল খোলা রাখতে পারেন। এ ক্ষেত্রে দুল ও মেকআপের সঙ্গে মিলিয়ে সঠিক জায়গায় ফুলটিকে আটকে নিন। হালকা অথবা আঁটসাঁট করে খোঁপাও করে নিতে পারেন। খোঁপার চারপাশ দিয়ে মালা না পেঁচিয়ে একটু অন্যভাবেও পরতে পারেন। খোঁপার চারপাশ দিয়ে পরপর ছোট ফুল গেঁথে নিন অথবা একটি বড় ফুল খোঁপা ও কানের মধ্যে আটকে নিন। বেণিতেও অন্যভাবে ফুল আটকে তৈরি করতে পারেন ভিন্ন লুক। সামনে দুই পাশ থেকে চুল টুইস্ট করে টেনে পেছনে নিয়ে আটকে নিন ক্লিপ দিয়ে। এবার সাধারণভাবে বেণি করে মাঝেমধ্যে ফুল আটকে নিতে পারেন। সামনের টুইস্ট করা অংশেও ছোট ফুল আটকে নিতে পারেন।

বাইরে বেরুচ্ছেন? প্রয়োজনীয় উপকরণ বয়ে বেড়ানোর জন্য নিশ্চয়ই তখন একটি ব্যাগের প্রয়োজন হয়। প্রয়োজন মেটানোর পাশাপাশি ব্যাগের ফ্যাশনের দিকেও সচেতন থাকুক। আপনার সারাদিন হেঁটে বেড়াবার সঙ্গী জুতো জোড়ার দিকেও সমান নজর দিন। তাহলে পয়লা ফাল্গুনে সবার নজর থাকবে আপনার ওপর। সবকিছু গুছিয়ে এবার শেষবারের মতো আয়নায় দেখে বের হয়ে যেতে পারেন বন্ধু-বান্ধবের সঙ্গে আনন্দ আড্ডায়। শুভ বসন্ত।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.