
মাস্টারি বিডি । বাঁধন খান
বিনোদন ডেস্ক । ০২ নভেম্বর ২০১৮ । ১৮ কার্তিক ১৪২৫
কিং খান, বলিউড বাদশা যে অভিধাই তাকে দেওয়া হোক না কেন তিনি কিন্তু বলি ফিল্ম দুনিয়ার তারকাদের তারকা- মহাতারকা। আজ ২ নভেম্বর তার শুভ জন্মদিন। কাজেই কিং খানের স্বজন সুজন ভক্ত শুভার্থীরা তাকে ঘিরে নানা আয়োজনে মেতে ওঠে।

এদিকে ১ নভেম্বর ছিলো বলিউডী স্বপ্নকন্যা অর্থাৎ বলি এবং হলি দুই দুনিয়ারই স্বপ্নের নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চনের জন্মদিন। এতবড় পরিচয়ের বাইরেও তিনি বচ্চন বাড়ির বউ, সন্তানের মা। তাই জন্মদিনের প্রথম প্রহরটি তাকে কাটাতে হয়েছে বেশ ঘরোয়া পরিবেশে।

বলিউডের অন্যতম সেরা সুন্দরী তারকা এবং সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ৪০-এর কোঠায় পৌঁছে আজও কিন্তু তাঁর রূপের ছটা চারদিক আলোকিত করে। তার অপার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে।

ঐশ্বরিয়া বৃহস্পতিবার ইনস্টাগ্রামে জন্মদিনের একটি ছবি পোস্ট করেন- সেখানে দেখা যায় স্বামী অভিষেক বচ্চন, মেয়ে আরাধ্য, মা বৃন্দা রাইসহ আরও অনেককে। দুটি সাধারণ কেক কেটেছেন তিনি। পরিবারবেষ্টিত হাসিমুখের ঐশ্বরিয়ার কোলে ছিল ছোট্ট আরাধ্য। পেছনে ঐশ্বরিয়ার প্রয়াত বাবা কৃষ্ণরাজ রাইয়ের একটি ছবিও ছিল। ছবিটি পোস্ট করে ঐশ্বরিয়া লিখেছেন, ‘সবাইকে ধন্যবাদ, আমি আনন্দিত। সবার জন্য ভালোবাসা সব সময়।’

স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে একটি সাদা–কালো রোমান্টিক ছবি পোস্ট করেন অভিষেক বচ্চন। ক্যাপশনে লিখেন, ‘শুভ জন্মদিন বউ। তোমাকে ভালোবাসি।’ সকালে ছুটি কাটাতে স্ত্রী–সন্তানকে নিয়ে গোয়া যান অভিষেক। বিমানবন্দরের পথে মা-মেয়ে পরেছিলেন সাদা পোশাক।
জয়া বচ্চন ও অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনকে ২০০৭ সালে বিয়ে করেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই। তাঁদের সন্তান আরাধ্য জন্ম নেয় ২০১২ সালে। মা হওয়ার পর থেকে খুব বেছে বেছে কাজ করতে শুরু করেন ঐশ্বরিয়া। দায়িত্ব বেড়েছে এখন। একাধারে মা, স্ত্রী, মেয়ে ও পুত্রবধূর দায়িত্ব তো কম নয়। অন্য তারকাদের মতো তিনি চাননি, মেয়ে বড় হোক অন্য কারও কাছে। এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বলেছিলেন, ‘১৮ বছর থেকে আমি অনেক দায়িত্ব পালন করে আসছি। এসবে আমার অভ্যাস আছে।’

আরাধ্য জন্মের পর ঐশ্বরিয়ার ওজন খানিকটা বেড়ে গিয়েছিল। এ জন্য অনলাইনে উপহাসের শিকার হতে হয়েছিল তাঁকে। সেসব গায়ে মাখেননি তিনি। এক সাক্ষাৎকারে বলেছিলেন, কোনো নেতিবাচকতাকে পাত্তা দেন না তিনি। সব সময় ইতিবাচক মন নিয়ে থাকেন। এতে নেতিবাচক কিছুই স্পর্শ করে না তাকে। ঐশ্বরিয়ার ভাষায়, ‘নিজের ভেতরের মানুষটিকে একবার চিনে নিলে, বাইরের কোনো কথাই আর তোমার ওপর প্রভাব ফেলবে না। অন্যের ধারণার ওপর নিজেকে বিচার কোরো না। তোমাকে বিচার করার অধিকার কেবল তোমারই।’

বলিউড কিং শাহরুখ খানের ৫৬তম জন্মদিন আজ। এই মহাতারকার অভিনয়প্রতিভার কথা হিন্দি চলচ্চিত্রের দর্শকমাত্রই জানেন। জানেন সিনেপ্রেমি গোটা বিশ্বই। আর এই প্রতিভা ও দক্ষতা দিয়েই তিনি হয়ে উঠেছেন কিং খান, বলিউড বাদশা।

গত রাত থেকেই ভারতজুড়ে উদযাপন করা হচ্ছে এ প্রিয় তারকার বিশেষ দিনটি। মধ্যরাতে পারিবারিকভাবেও উদযাপিত হয়েছে তার জন্মদিন।
আজ মুক্তি পাচ্ছে শাহরুখ অভিনীত ‘জিরো’ ছবির ট্রেইলার।

মধ্যরাতের উদযাপনের ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন কিং খান নিজেও। সামাজিক মাধ্যমে সে খবর জানিয়েছেন শাহরুখ। বলেছেন, মুম্বাইয়ে তাঁর নিজ বাসভবন মান্নাতে পরিবারের সঙ্গে বিশেষ দিনটি উদযাপনের কথা, আর বাড়ির বাইরে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগির কথা। ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন শাহরুখ। সবাইকে হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন কিং খান।

অভিনয়জগতে শাহরুখ খানের পথচলা তিন দশকের বেশি, জয় করেছেন বিলিয়ন বিলিয়ন মানুষের মন, হয়ে উঠেছেন বিশ্বের সফলতম অভিনেতাদের একজন। অভিনেতা হিসেবে তার সুদর্শন চেহারা, সুন্দর হৃদয় আর অসাধারণ মেধা ভক্তদের মন জয় করেছে। ইন্টেরিয়র ডিজাইনার ও চলচ্চিত্র প্রযোজক গৌরী খান তার জীবনসঙ্গী। রয়েছে আদুরে ৩ সন্তান। তারা রীতিমতো খুদে তারকা।

মজা হচ্ছে, শাহরুখের তিন সন্তান— পুত্র আব্রাম, আরিয়ান ও কন্যা সুহানা এরই মধ্যে বিখ্যাত। তাদের প্রায়ই ম্যাগাজিনগুলোতে দেখা যায়, ছবি পোস্ট করামাত্রই হয় অন্তর্জালে ভাইরাল।

শাহরুখ খান জন্মগ্রহণ করেন ১৯৬৫ সালের ২ নভেম্বর। তিনি একাধারে অভিনেতা, প্রযোজক ও টিভি ব্যক্তিত্ব। তাকে বলিউড বাদশা, বলিউড কিং ও কিং খান নামে ডাকা হয়। ৮০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন ১৪টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। দর্শকপ্রিয়তা ও আয়ের দিক দিয়েও তিনি বিশ্বে অন্যতম সফল অভিনেতা।

১৯৮০ সালের শেষের দিকে টিভি ধারাবাহিক দিয়ে অভিনয়জগতে প্রবেশ করেন কিং খান। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবি দিয়ে বলিউডে অভিষেক। পরের বছর ‘বাজিগর’ দিয়ে দর্শকহৃদয় জয় করে নেন শাহরুখ। এর পর আর তাঁকে থামতে হয়নি। আজ ২ নভেম্বর বিশ্বব্যাপী ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন এ সুপারস্টার।

আজ মুক্তি পাচ্ছে আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ ছবির ট্রেইলার। এ ছবিতে রয়েছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। শাহরুখ বামন চরিত্রে অভিনয় করেছেন, নাম বাওয়া সিং। এ ছবিতে বিশেষ দৃশ্যে দেখা যাবে সালমান খান, কাজল, কারিশমা কাপুর, রানি মুখার্জিসহ অনেককে। দুই সুপারস্টার শাহরুখ ও সালমান খানকে একসঙ্গে নাচতে দেখা যাবে এতে। আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাবে ‘জিরো’।

বচ্চনবধূ ঐশ্বরিয়ার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা জানান বলিউড তারকারা। শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক করণ জোহর ও অভিনেত্রী মালাইকা অরোরা।

তবে কোনো ঘটা করে নয়, বরং পরিবারের সঙ্গে একান্তে জন্মদিন পালন করেছেন বচ্চন বধূ। গত মার্চ মাসে মারা যান ঐশ্বরিয়ার বাবা। এর আগে শ্বশুর অমিতাভ বচ্চনও পরিবারের সঙ্গে একান্তে নিজের জন্মদিন পালন করেছিলেন। স্ত্রী, মেয়ে ছেলে, বউমা ও নাতনীদের নিয়ে পাড়ি দিয়েছিলেন মালদ্বীপ।
জন্মদিনে মায়ের জন্য তার প্রিয় কেকের অর্ডার দেন খুদে আরাধ্য। অভিনেত্রীর ঘনিষ্ঠ লোকেরা জানিয়েছেন, জন্মদিন বলে বিশেষ কোন পরিকল্পনা ছিল না ঐশ্বরিয়ার। তবে গতবারের মতো এবারও জন্মদিনের দিন দুঃস্থ ছেলে-মেয়েদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন সাবেক বিশ্বসুন্দরী।

তামিল ছবি দিয়ে যাত্রা শুরু ঐশ্বরিয়ার। পরে একের পরে এক হিট ছবির নায়িকা। বিশ্বসুন্দরীর তকমা।
করণ জোহর-এর নতুন ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তির আগে থেকেই শোরগোল ফেলে দেয়। রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা নিয়ে অনেক বিতর্কও সইতে হয়েছে ঐশ্বরিয়াকে। এমনকী, বচ্চন পরিবারেও নাকি সমালোচনা হয়েছে।

এমনই সময়ে এল জন্মদিন। আর সেই জন্মদিন জানিয়ে দিল বলিউডের সেই মুষ্টিমেয় নায়িকাদের মধ্যে তিনি একজন- যারা ৪০ পার করেও সমান সুন্দরী। অভিনয়ের ক্ষেত্রে সমান দক্ষ। এখনও নায়িকার চরিত্রে অবলীলায় অভিনয় করে যেতে পারেন।
সূত্র : অনলাইন
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম