Home / উদ্যোগ / শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের সংগীতসন্ধ্যা
riddhi+bandopadhya+artist+mbd-2

শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের সংগীতসন্ধ্যা

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৯ অক্টোবর ২০১৭ । ০৪ কার্তিক ১৪২৪

ঢাকাস্থ ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ভারতের সংগীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের এক সংগীত সন্ধ্যার আয়োজন করেছে।

riddhi+bandopadhya+artist+mbd‘পঞ্চকবির গান’ শীর্ষক শিল্পীর এই গানের আসর ২০ অক্টোবর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বীজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন এবং অতুল প্রসাদ সেন-এর লেখা গান পরিবেশন করবেন। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। আজ ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের এক সংবাদবিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়।

শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় ভারতের সংগীত গুরু মায়া সেন, ড. শৈলেন দাস, সুশীল চট্টোপাধ্যায়, বানী ঠাকুর, মঞ্জু গুপ্ত, কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়সহ বেশ কয়েকজন সংগীত শিক্ষকের কাছে গানের তালিম নেন। তিনি পশ্চিবঙ্গসহ ভারতের বিভিন্ন প্রদেশে সংগীত পরিবেশন করে সুনাম অর্জন করেন। এ ছাড়া তিনি বাংলা চলচ্চিত্র ও বিভিন্ন ধারাবাহিক নাটকে গান গেয়েছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.