Home / উদ্যোগ / ‘শিগগিরই মুক্তিযুদ্ধ গবেষণা ইনস্টিটিউটের কার্যক্রম চালু’
muktijudho+minister+mbd

‘শিগগিরই মুক্তিযুদ্ধ গবেষণা ইনস্টিটিউটের কার্যক্রম চালু’

মাস্টারি বিডি ডটকম ।
গাজীপুর । ২৫ অক্টোবর ২০১৭ । ১০ কার্তিক ১৪২৪

রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর ক্যাম্পাসে খুব শিগগিরই ‘মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট’ এর কার্যক্রম চালু হবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খবর বাসস-এর।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধুর ত্যাগ ও আদর্শ সম্পর্কে সঠিকভাবে জেনে দেশপ্রেমে উজ্জীবিত হতে পারে, সে লক্ষ্যে জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ ২০১৪ সাল থেকে কলা, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষাসহ সকল ধারার শিক্ষার্থীদের জন্য ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ শীর্ষক একটি পূর্ণ কোর্স পাঠ্য করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে ক্যাম্পাসে অনুষ্ঠিত রজতজয়ন্তী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এডভোকেট রহমত আলী এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল এমপি এবং সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-র উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর ও জাতীয় বিশ^বিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আবদুল মমিন চৌধুরী।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.