Home / প্রচ্ছদ / ‘শিক্ষার প্রসারে সরকার কাজ করছে’
asaduzzaman+nur+minister+mbd

‘শিক্ষার প্রসারে সরকার কাজ করছে’

মাস্টারি বিডি ডটকম ।
মেহেরপুর । ২৮ ডিসেম্বর ২০১৭ । ১৪ পৌষ ১৪২৪

সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার শিক্ষার প্রসারে করে যাচ্ছে।

বুধবার জেলার গাংনী উপজেলার চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, পৃথিবীর কোন দেশে বিনামূল্যে এতদুর পর্যন্ত শিক্ষা অর্জন করা সম্ভব হয়না, যা বাংলাদেশে হচ্ছে।

asaduzzaman+nur+minister+mbdতিনি বলেন, যে সাম্প্রদায়িক শক্তি ৭১ এবং ৭৫ এ হত্যাযজ্ঞ চালিয়েছিল, প্রধানমন্ত্রীকে হত্যার জন্য গ্রেনেড হামলা চালিয়েছিল। তারাই গনতন্ত্র প্রতিষ্ঠার নামে বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে, সেই শক্তিই জঙ্গিবাদের জন্ম দিচ্ছে।

মন্ত্রী বলেন, ‘যে এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান নেই, সেই এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো থাকেনা। ফলে সেই অন্ধকার মনে জঙ্গীরা জায়গা করে নিচ্ছে। যা আইনশৃঙ্খলা বাহিনী প্রতিরোধ করতে পারেনা।’

তিনি বলেন, ধর্মের নামে একাত্তরের পরাজিতরা জঙ্গীবাদ সৃষ্টি করে এই দেশকে পিছিয়ে দিতে চায়। এ ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।

বিদ্যালয় ব্যবস্থাপনা এবং সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি, মকবুল হোসেন এমপি ও সেলিনা আক্তার বানু এমপি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 2

কারাগারে ঈদ ১৬১ ভিআইপির

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস পবিত্র ঈদুল আজহায় এবার কারাগারে ঈদ উদযাপন করবেন ক্ষমতাচ্যুত আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.