Home / প্রচ্ছদ / শাকিলা-নিপাকে নিয়ে ‘এবং পূর্ণিমা’
purnima+shakila+nipa+mbd-2

শাকিলা-নিপাকে নিয়ে ‘এবং পূর্ণিমা’

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১২ মে ২০১৮ । ২৯ বৈশাখ ১৪২৪

পূর্ণিমার অতিথি হচ্ছেন আজ শাকিলা ও নিপা।

জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় আরটিভিতে প্রচারিত হচ্ছে সেলিব্রেটি টকশো ‘এবং পূর্ণিমা’। অনুষ্ঠানটির প্রতিটি পর্বেই দেখা যায় নতুন নতুন সব তারকাদের। আলোচিত অনুষ্ঠানটিতে এবারের পর্বে পূর্ণিমার অতিথি হয়েছেন দুই বান্ধবী জনপ্রিয় গায়িকা শাকিলা শর্মা ও নৃত্যশিল্পী শামিম আরা নিপা।

purnima+shakila+nipa+mbd

এবারের পর্বে নিজেদের জীবনের পছন্দ-অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগা সহ নানান বিষয় নিয়ে আড্ডা দিয়েছেন পূর্ণিমার এ দুই তারকা। এছাড়া কথা বলেছেন তাদের ক্যারিয়ারের নানা দিক নিয়ে।

অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহেল রানা বিদ্যুত। গ্রন্থনা করেছেন অনিন্দ্য মামুন। পূর্ণিমার এই পর্বটি প্রচার হবে আরটিভিতে আজ শনিবার রাত ১০ টায়।

প্রসঙ্গত, ‘এবং পূর্ণিমা’ আরটিভি’র জনপ্রিয় একটি অনুষ্ঠান ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 7777899

দেশে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম বিস্তৃত করতে সব ধরনের সহযোগিতা করবে সরকার : প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে গণিত …

Leave a Reply

Your email address will not be published.