
…‘আজ রোববার!…বইয়ের প্রাচীনতম অজুহাত। অজুহাত ব্যবহার করা বন্ধ করুন। হয় এখন নইলে কখনই না, রবিবার হোক বা সোমবার!’….

মাস্টারি বিডি । রাজ রাজা
বিনোদন ডেস্ক । ২১ অক্টোবর ২০১৮ । ০৬ কার্তিক ১৪২৫
রোববার মানেই কিন্তু সোনাক্ষী সিনহার কাছে ছুটির আরামের দিন নয়। দাবাং অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় যারা নিয়মিত ফলো করেন তারা জানবেন, সোনাক্ষী একজন ফিটনেসপ্রেমী এবং তার সর্বশেষ ইন্সটগ্রাম পোস্টটিও এই কথাই মনে করিয়ে দেয়।

রবিবার তার শারীরিক কসরতের ভিডিও পোস্ট করেছেন ইনস্টগ্রামে। তাতে দেখা যাচ্ছে ফিট থাকার জন্য কেমন পরিশ্রম করেন এ বলি সুন্দরী।

সোনাক্ষী কেবল নিজের ওয়ার্ক আউটের ছবিটিই শেয়ার করেননি, রবিবার যাতে তার অনুগামীরাও ওয়ার্ক আউট করেন তার জন্য অনুপ্রাণিতও করেছেন।

ছবিতে দেখা যাচ্ছে সোনাক্ষী একটি কালো ট্যাঙ্ক টপ আর নীল ডেনিম শর্টস পরেছেন। সোনাক্ষী এই পোস্টটিতে লিখেছেন, ‘আজ রোববার!…বইয়ের প্রাচীনতম অজুহাত। অজুহাত ব্যবহার করা বন্ধ করুন। হয় এখন নইলে কখনই না, রবিবার হোক বা সোমবার!’

সোনাক্ষী প্রায়ই সোশ্যাল মিডিয়াতে তার ফিটনেস ডায়েরি থেকে ছবি ও ভিডিও শেয়ার করেন। কিছু ভিডিওতে তাঁকে যোগব্যায়াম অনুশীলন করতে দেখা যায় আবার কিছু ভিডিওতে বেশ শক্ত ব্যায়াম।

গত মাসে, সোনাক্ষী তাঁর ইনস্ট্যাগ্রাম প্রোফাইলে একটি ছবি শেয়ার করেছিলেন। তাতে দেখা যায় একটি সুইমিং পুলের প্রান্তে হেডস্ট্যান্ড করছেন তিনি।

ক্যাপশনে লিখেছিলেন, ‘এখানে আমার চ্যালেঞ্জ হেডস্ট্যান্ড করা না। চ্যালেঞ্জ হল পুলের শেষ প্রান্তে হেডস্ট্যান্ড করা এবং পড়ে না যাওয়া…এবং আনন্দের সাথে জানাচ্ছি যে আমি পড়ে যাইনি।’

মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম