Home / বিনোদন / নাটক / শফিকুর রহমান শান্তনুর নাটকের শুটিং নেপালে
shafikur+rahman+shantanu+mbd

শফিকুর রহমান শান্তনুর নাটকের শুটিং নেপালে

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন । ২৭ সেপ্টেম্বর ২০১৮ । ১২ আশ্বিন ১৪২৫

নাট্যকার শফিকুর রহমান শান্তনু রচিত চারটি নাটকের শুটিং চলছে নেপালে।

এ সম্পর্কে নাট্যকার বলেন, ‘অনেক ক্ষেত্রে দেখা যায়, বিদেশে শুটিং দরকার না পড়লেও বিদেশে নাটকের শুটিং হয়। কিন্তু এই নাটকগুলিতে গল্পের চাহিদা অনুযায়ী নেপালে শুটিং করা হচ্ছে। আশা করছি, একইসাথে কিছু মজার এবং উত্তেজনাপূর্ণ গল্পের নাটক উপভোগ করতে পারবেন দর্শক।’

drama+mbd-2

সৈয়দ শাকিল ডিরেকশন দিচ্ছেন ৫২ পর্বের ধারাবাহিক ‘অফ দ্যা রেকর্ড’ ও এক পর্বের ‘হানিমুন ভার্সেস ডিভোর্স’ নাটক দুটিতে। এতে অভিনয় করেছেন- অপূর্ব, মম, নাইম, নিলয়, ইমন, রওনক হাসান, শবনম ফারিয়া, পিয়া বিপাশা, নাদিয়া নদী, এ্যানী, সাজু খাদেম, আরফান, নাবিলাসহ আরো অনেকে।

drama+mbd

এছাড়াও শুটিং চলছে মো. বোরহান খানের প্রযোজনায় কেএম নাইমের পরিচালনায় ‘ধরা দিলেন হেলেন’ ও ‘আকাশের সীমা নেই’ নাটক দুটি। রোমান্টিক থ্রিলার ধাঁচের এ নাটক দুটিতে অভিনয় করেছেন নাইম ও প্রভা।

drama+mbd-3

খুব শিগগিরই নাটকগুলি বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য জমা দেয়া হবে বলে জানালেন নাট্যকার শফিকুর রহমান শান্তনু।

সূত্র : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …

Leave a Reply

Your email address will not be published.