Home / সাহিত্য / প্রবন্ধ / লেখক-মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফী পাচ্ছেন ‘অনন্যা সাহিত্য পুরস্কার’
begum+mushtari+shafi+mbd-2

লেখক-মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফী পাচ্ছেন ‘অনন্যা সাহিত্য পুরস্কার’

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২৬ নভেম্বর ২০১৭ । ১২ অগ্রহায়ণ ১৪২৪

মুক্তিযুদ্ধবিষয়ক প্রবন্ধ, স্মৃতিকথা, সৃজনশীল সাহিত্য ও সাহিত্যসংগঠক হিসেবে বাংলাদেশের সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য ‘অনন্যা সাহিত্য পুরস্কার-১৪২৪’ পাচ্ছেন বিশিষ্ট লেখক ও মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফী।

আগামী ২ ডিসেম্বর বিকেলে চট্টগ্রামের টিআইসি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেয়া হবে। এই প্রথম অনন্যা সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান রাজধানীর বাইরে হতে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন লেখক-সাংবাদিক আবুল মোমেন, বিশেষ অতিথি থাকবেন নারীনেত্রী লেখক অধ্যাপক মালেকা বেগম এবং মুখ্যবক্তা হিসেবে থাকবেন লেখক অধ্যাপক ফেরদৌস আরা আলীম। সভাপতিত্ব করবেন অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন।

শহীদজায়া ও শহীদভগ্নি বেগম মুশতারী শফী বর্তমানে চট্টগ্রাম উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি। তিনি একাধারে সাহিত্যিক, সম্পাদক, বেতার ব্যক্তিত্ব, উদ্যোক্তা, নারীনেত্রী, সমাজসংগঠক এবং সর্বোপরি সাহসী মুক্তিযোদ্ধা। লিখেছেন উপন্যাস, ভ্রমণকাহিনি, কিশোর গল্পগ্রন্থ, স্মৃতিচারণমূলক গ্রন্থ ও মুক্তিযুদ্ধ-বিষয়ক বই। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ২০। এর বাইরে প্রচুর লেখা রয়ে গেছে, যা এখনও গ্রন্থাকারে প্রকাশ পায়নি।

মুশতারী শফীর জন্ম ১৯৩৮ সালের ১৫ জানুয়ারি। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তাঁর স্বামী ডা. মোহাম্মদ শফি ও তাঁর বিশ্ববিদ্যালয়-পড়ুয়া ছোটভাই এহসান শহীদ হন। তাঁর পরিবার সবসময়ই চট্টগ্রামের বিভিন্ন প্রগতিশীল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠার ক্ষেত্রেও তাঁদের একটি ভূমিকা ছিল। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 5 2026 222

আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর

ঢাকা, রবিবার ২৪ মে ২০২৬ মাসস আগামী এক বছরকে (২৫ মে, ২০২৬ থেকে ২৫ মে, ২০২৭ …

Leave a Reply

Your email address will not be published.