Home / আন্তর্জাতিক / লুলার সাড়ে ৯ বছরের কারাদণ্ড
lula+ex-presi+brazil+mbd-22

লুলার সাড়ে ৯ বছরের কারাদণ্ড

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ১৪ জুলাই ২০১৭ । ৩০ আষাঢ় ১৪২৪

দুর্নীতি ও ঘুষ নেয়ার দায়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সাড়ে নয় বছরের কারাদণ্ড হয়েছে।

বামপন্থী লুলা ২০০৩ থেকে ২০১০ প্রেসিডেন্ট ছিলেন।

লুলার বিরুদ্ধে অভিযোগ, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা পেট্রোবাসকে কেন্দ্র করে তিনি বিপুল পরিমাণ টাকা ঘুষ নিয়েছেন। ব্রাজিলের নামি নির্মাণ সংস্থা ওএস তাকে সমুদ্রতীরে এক বিলাসবহুল বাংলো পাইয়ে দেয় বলেও অভিযোগ রয়েছে।

রায়ে এসব অভিযোগই অপরাধ বলে প্রমাণিত হয়েছে। এর পরে ৭১ বছরের লুলা আর আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে পারবেন না।

লুলার ঘনিষ্ঠ মহলের দাবি, চক্রান্ত করেই লুলাকে ফাঁসানো হয়েছে, যাতে তিনি ক্ষমতায় ফিরতে না পারেন। যদিও খাতায়-কলমে আপিল করার সুযোগ লুলার রয়েছে। কিন্তু ব্রাজিলে বিচারপ্রক্রিয়ার শম্বুকগতিতে কোনও দ্রুত নিষ্পত্তি আশা করা কঠিন।

কিছু দিন ধরেই রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে ব্রাজিল। গত বছর লুলার মনোনীত উত্তরসূরি জুমা হুসেফকে ইমপিচ করা হয়েছে। জিউমা’র ভাইস প্রেসিডেন্ট মাইকেল তেমার এখন ক্ষমতায়। দুর্নীতির বিরুদ্ধে অন্যতম কণ্ঠস্বর বলে পরিচিত বিচারপতি সার্জিও মোরো, যিনি লুলার সাজা ঘোষণা করলেন, তিনিও রাজনীতিতে আসতে আগ্রহী। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.