Home / ফটো গ্যালারি / রোহিঙ্গাদের নিয়ে গান গেয়ে সেরা শিশুশিল্পীর সম্মাননা পেল মম
momo+singer+mbd

রোহিঙ্গাদের নিয়ে গান গেয়ে সেরা শিশুশিল্পীর সম্মাননা পেল মম

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০৪ মে ২০১৮ । ২১ বৈশাখ ১৪২৪

রোহিঙ্গাদের নিয়ে গান গেয়ে সেরা শিশুশিল্পীর সম্মাননা পেল আতিকা রহমান মম।

momo+singer+mbd-2বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলার সংগীত আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও অভিনেতা পীরজাদা হারুন উর রশীদ।

গত বছরের শেষের দিকে ইউটিউবের বাজনাবিডির চ্যানেলে প্রকাশিত হয় রোহিঙ্গাদের নিয়ে শিশুশিল্পী আতিকা রহমান মম’র ‘রোহিঙ্গা’ শীর্ষক গানের ভিডিও। গানটি দর্শক ও বোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করে। এবার সেই গানটির জন্য সেরা শিশুশিল্পীর সম্মাননা পেল মম।

সম্মাননা পাওয়া প্রসঙ্গে মম বলেন, যে কোন সম্মাননা ও পুরস্কারই মূলত কাজের স্বীকৃতি। রোহিঙ্গাদের নিয়ে গানের জন্য বাংলার সংগীত স্টার অ্যাওয়ার্ডটিও আমার জন্য তেমনই একটি সম্মানের বিষয়। যারা আমাকে সম্মানিত করলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে যেন আরো ভালো গান করতে পারি সেজন্য সকলের নিকট দোয়া চাই।

সৌজন্যে : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

011

অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড

রবিবার,১১ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ । মাসস শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ৮ রানে ৩ …

Leave a Reply

Your email address will not be published.