Home / খেলা / রোনাল্ডোর সতীর্থ সের্জিও র‌্যামোসকে বকা দিলেন মিয়া খলিফা!
mia+khalifa+mbd-3

রোনাল্ডোর সতীর্থ সের্জিও র‌্যামোসকে বকা দিলেন মিয়া খলিফা!

মাস্টারি বিডি ।
স্পোর্টস ডেস্ক । ০২ জুন ২০১৮ । ১৯ জ্যৈষ্ঠ ১৪২৪

মিয়া খলিফা। পর্ন স্টার হিসেবে তার সুখ্যাতি হলেও সামাজিক নানা বিষয় নিয়ে তিনি সরব থাকেন। মিয়া বর্তমানে মায়ামির ফ্লোরিডায় বসবাস করছেন।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের স্মৃতি এখন শুধুই অতীত। আপাতত বিশ্বকাপের দিকেই চোখ ফুটবলপ্রেমীর। তবে লিভারপুল ভক্তদের স্মৃতিতে এখনও উজ্জ্বল ফাইনালের সেই তিক্ত ঘটনা। অল্পের জন্যই ক্লাবের ক্যাবিনেটে আসেনি ইউরোপীয় ফুটবলের সব থেকে মহার্ঘ্য ট্রফি। রেডস-ভক্তদের কাছে জোড়া খলনায়ক হিসেবে আবির্ভূত হয়েছিলেন সের্জিও র‌্যামোস এবং লরিস কারিয়াস।

mia+khalifa+mbd

লিভারপুল সমর্থকদের মন ভেঙ্গে দিয়েছিলেন র‌্যামোস তাদের এক নম্বর তারকা মহম্মদ সালাহ-কে ফাউল করে। যে কারণে মিশরীয় তারকার বিশ্বকাপই প্রায় অনিশ্চিত। দ্বিতীয় জন, বলার অপেক্ষা রাখে না লরিস কারিয়াস। লিভারপুল গোলকিপারের কাছে ফাইনালের রাত অভিশপ্ত হয়ে রয়েছে। প্রথম গোলের সময়ে করিম বেঞ্জিমা-কে গোল ‘উপহার’ দিয়েছিলেন তিনি। গ্যারেথ বেলের দ্বিতীয় গোল আবার জার্মান গোলকিপার গ্রিপ করতেই পারেননি।

জোড়া ভুলেই স্বপ্নভঙ্গ হয়েছিল ক্লপ বাহিনীর। তার পরেই সমর্থকদের ক্ষোভের মুখে পড়েছিলেন কারিয়াস। ম্যাচের পরেই চোখের জলে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। শুধু তাই নয় জার্মানিতে তার পরিবারকে খুনের হুমকিও শুনতে হয়েছিল তাকে।

mia+khalifa+mbd-2

বহু ফুটবলারও লরিসের পাশে দাঁড়িয়েছিল এর পরে। এমনকি পাশে এসে দাঁড়িয়েছেন পর্নস্টার মিয়া খলিফাও। তিনি নিজের ইনস্টাগ্রামে লরিসের ছবি পোস্ট করে লিখেছেন, ‘হাসতে থাক। ভুল-ভ্রান্তি মানুষের হয়েই থাকে।’ এরপরে তিনি হ্যাশট্যাগ দিয়ে সের্জিও র‌্যামোসকে উদ্দেশ্য করে গালিও দিয়েছেন।

এর আগে ফুটবলার চ্যাড কেলি এবং বাস্কেটবল তারকা উইলসন কোন্টেরাসের গোপন বার্তা প্রকাশ্যে ফাঁস করে দিয়ে বিব্রত করেছিলেন তারকাদ্বয়কে। তার পর ফের ফুটবলের ময়দানে সরব হলেন মিয়া খলিফা।

সৌজন্যে : আমাদের সময়

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.