Home / জাতীয় / রোজায় অফিস ৯ টা-সাড়ে ৩ টা
pm+ministry+mbd

রোজায় অফিস ৯ টা-সাড়ে ৩ টা

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১২ মে ২০১৮ । ২৯ বৈশাখ ১৪২৪

আসন্ন রোজার মাসে সরকারি অফিসে সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করেছে মন্ত্রিসভা।

এরমধ্যে অফিস সময়ের মধ্যে দুপুর সোয়া ১ টা থেকে দেড়টা পর্যন্ত থাকবে জোহরের নামাজের বিরতি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অফিসসূচি নির্ধারণ করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রোজার সময় ৯ টা-সাড়ে ৩ টা সূচিতে চলবে।

আর সুপ্রিম কোর্ট, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলো নিজেদের সুবিধা অনুযায়ী অফিসসূচি ঠিক করে নেবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৭ মে রোজা শুরু হতে পারে। আর রোজার ঈদে সরকারি ছুটির সম্ভাব্য তারিখ রাখা হয়েছে ১৫ থেকে ১৭ জুন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

3 10 26 1

এলজিইডিতে অনুষ্ঠিত হলো সৌর বিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি বিষয়ে আলোচনা সভা

 শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ । মাসস স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে সৌর বিদ্যুৎ, …

Leave a Reply

Your email address will not be published.