Home / জাতীয় / রোগীদের সঙ্গে ভালো আচরণ করুন : দুদক কমিশনার
dudok+commissioner+mbd

রোগীদের সঙ্গে ভালো আচরণ করুন : দুদক কমিশনার

মাস্টারি বিডি ডটকম
রংপুর । ১৮ এপ্রিল ২০১৭ । ০৫ বৈশাখ ১৪২৪

বিভিন্ন সরকারি হাসপাতালের চিকিৎসকদেরকে উদ্দেশ্য করে দুর্র্নীতি দমন কমিশন (দুদক)-এর কমিশনার ড. নাসির উদ্দিন আহম্মেদ রোগীদের সঙ্গে ভালো আচরণ করার আহ্বান জানিয়েছেন।

তিনি আজ মঙ্গলবার বিকেলে আকস্মিকভাবে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল (আরএমসিএইচ) পরিদর্শনে গিয়ে এ আহ্বান জানান। সংবাদ বাসস-এর।

এসময় তিনি বলেন, চিকিৎসকরা ভালো আচরণ করলে রোগীরা অর্ধেক সুস্থ হয়ে যায়। জনগণের করের অর্থ থেকে সরকারের দেয়া বেতন খেয়ে কাজে ফাঁকি দেয়া ঠিক না। নিজের দায়িত্ব সবসময় সঠিকভাবে পালন করা উচিৎ।

এছাড়াও, তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালকে দালালমুক্ত করা, সঠিক সময়ে ডাক্তার ও নার্সদের দায়িত্বে আসা ও যাওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো কঠোর হওয়া আহবান জানান।

এসময় তিনি নার্সদের উদ্দেশ্যে বলেন, সেবা দেয়া একটি মহৎ পেশা। এ পেশার মান রাখতে হবে। রোগীদের সাথে কোনভাবেই খারাপ ব্যবহার করা যাবে না।

এ সময় দুদকের পরিচালক মো: মনিরুজ্জামান, রাজশাহী বিভাগীয় পরিচালক আব্দুল আজিজ ভুঁইয়া এবং রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোজাহার আলী সরদার, রংপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি রংপুরের সাধারণ সম্পাদক আকবর হোসেন, রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালের পরিচালক ডাঃ মউদুদ হোসেন রাবু, উপ-পরিচালক ডাঃ অজয় কুমার রায়সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালের পরিচালক ডাঃ মউদুদ হোসেন হাসপাতালটিকে পরিছন্ন ও দালালমুক্ত এবং নির্দিষ্ট পোশাকের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

26255

চুক্তিভিত্তিক নিয়োগে এলজিইডির প্রধান প্রকৌশলী থাকছেন বেলাল হোসেন

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস আরও এক বছর স্থানীয় সরকার প্রকৌশল …

Leave a Reply

Your email address will not be published.