Home / জাতীয় / রাষ্ট্রপতি হামিদ আজ ভারতে সোলার সামিটে বক্তৃতা করবেন
abdul-hamidpresidentmbd-1

রাষ্ট্রপতি হামিদ আজ ভারতে সোলার সামিটে বক্তৃতা করবেন

মাস্টারি বিডি ডটকম ।
নয়াদিল্লী । ১১ মার্চ ২০১৮ । ২৭ ফাল্গুন ১৪২৪

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ সকালে ‘ফাউন্ডিং কনফারেন্স অব দ্য ইন্টারন্যাশনাল সোলার এ্যালায়েন্স (আইএসএ) এন্ড সোলার সামিট-২০১৮’ এর পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নিয়ে তার বক্তব্য পেশ করবেন। এই শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার জন্য তিনি বর্তমানে চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে রয়েছেন।

এই সফরে রাষ্ট্রপতির পত্নী রাশিদা খানম, পুত্র রেজওয়ান আহমদ তৌফিক এমপি ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ তাঁর সঙ্গে রয়েছেন।

এই সোলার সম্মেলনে বাংলাদেশের রাষ্ট্রপতিসহ ২৩টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ এবং মন্ত্রিপর্যায়ের নয়জন প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

এই প্রথম চুক্তিভিত্তিক আন্তর্জাতিক ও আন্তঃসরকারি সংস্থা আইএসএ- যার সদর দফতর হচ্ছে ভারতে। দিল্লীর নিকটবর্তী হরিয়ানা রাজ্যের গুরগুগরাম শহরে আইএসএ-এর সচিবালয় অবস্থিত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঙ্কোইস হোলান্দে ২০১৫ সালের ৩০ নভেম্বর প্যারিসে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে ইন্টারন্যাশনাল সোলার এ্যালায়েন্সেস উদ্যোগের উদ্বোধন করেন। জীবাশ্ম জ্বালানির ওপর চাপ কমাতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ওই উদ্যোগ নেয়া হয়।

এই সম্মেলনে একটা যৌথ ঘোষণা দেয়া হবে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে পারস্পরিক সুবিধা অর্জনে ১২১টি সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে এই সম্মেলন সহায়ক হবে।
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখার ক্ষেত্রে এটি সহায়ক হবে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ গত ৮ মার্চ ভারত পৌঁছেন এবং গত তিনদিনে তিনি আসাম ও মেঘালয় রাজ্যের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

রাষ্ট্রপতি শনিবার বিকেলে দিল্লী পৌঁছান। আগামী ১২ মার্চ তিনি দেশে ফিরবেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.