Home / উদ্যোগ / রাজধানীসহ সারাদেশে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচারিত
Bangabandhu+7march+mbd

রাজধানীসহ সারাদেশে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচারিত

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০৫ নভেম্বর ২০১৭ । ২১ কার্তিক ১৪২৪

বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে ঘোষণা করায় আওয়ামী লীগের সাত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৪ নভেম্বর) সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দ শোভাযাত্রা ও ভাষণটি প্রচার করা হয়েছে।

১৯৭১ সালের ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক এই ভাষণ দান করেন। এ ভাষণের মাধ্যমে নিরস্ত্র জাতি স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়ে সশস্ত্র জাতিতে পরিণত হয়। দীর্ঘ ৯ মাস পাক হানাদার বাহিনীর সাথে লড়াই করে বাঙ্গালি জাতি স্বাধীনতা অর্জন করে।

Bangabandhu+7march+mbd-f

কর্মসূচির দ্বিতীয় দিনে আজ রাজধানীর বিভিন্ন স্থানে সকাল থেকেই বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক এ ভাষণের সাথে জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গানও বাজানো হয়।
রাজধানীর মালিবাগ সুপার মার্কেট, শান্তিনগর, কাকরাইল মোড়, মগবাজার, বাংলামোটরসহ বিভিন্ন স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক এ ভাষণ প্রচার করা হয়।

এ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.