Home / প্রধানমন্ত্রী / যুক্তরাজ্যের সংসদের উচ্চকক্ষে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা
PM+may+mbd-2

যুক্তরাজ্যের সংসদের উচ্চকক্ষে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা

মাস্টারি বিডি । শিমুল আহসান
জাতীয় । ২১ ডিসেম্বর ২০১৮ । ০৭ পৌষ ১৪২৫

সম্প্রতি যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ভূয়সী প্রশংসা করা হয়। বৈঠকে বিশিষ্ট কয়েকজন ব্রিটিশ পার্লামেন্টারিয়ান, ব্রিটিশ-বাংলাদেশী শিক্ষাবিদ এবং রাজনীতিবিদরা গত দশ বছরে অর্জিত বাংলাদেশের উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
লেবার পার্টির সিনিয়র এমপি জিম ফিটজপ্যাট্রিকস বলেন, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের জন্য উন্নয়নের নজির স্থাপন করেছে।
বিভিন্ন খাতে সম্প্রতি বাংলাদেশের উন্নয়নকে ‘গোল্ডেন ডেভেলপমেন্ট’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশগুলো বাংলাদেশের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে।
বিশিষ্ট এই ব্রিটিশ রাজনীতিবিদের সঙ্গে ঐকমত্য পোষণ করে অন্যান্য বক্তারা বলেন, উন্নয়ন বিশেষ করে দ্রুত ও অব্যাহত অর্থনৈতিক প্রবৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, কমিউনিটি হেলথ কেয়ার এবং অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ ইতোমধ্যেই অনেক দেশের রোল মডেল হয়ে উঠেছে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টাডি সার্কেল এই আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম আলী। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ’ শীর্ষক সর্বশেষ রিপোর্টে একই অভিমত তুলে ধরা হয়েছে। এই রিপোর্টে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শীর্ষ এবং বৈশ্বিক সূচকে ৫ম অবস্থানে রয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 3 26 8888

আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬ মাসস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নয়, গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতেই …

Leave a Reply

Your email address will not be published.