Home / অপরাধ / মুরাদনগরে ধর্ষণ-ভিডিও ধারণের অভিযোগে মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ৫
29 6 25 3

মুরাদনগরে ধর্ষণ-ভিডিও ধারণের অভিযোগে মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ৫

ঢাকা, রবিবার ২৯ জুন ২০২৫ মাসস
কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মূল অভিযুক্ত ফজর আলীকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৯ জুন) ভোর ৫টার দিকে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কুমিল্লার পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান কালের কণ্ঠকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ফজর আলী মুরাদনগরের বাহেরচর পাচকিত্তা গ্রামের শহীদের ছেলে।

এ ছাড়া ধর্ষণের ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরো চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- একই গ্রামের অনিক, সুমন, রমজান ও বাবু।

পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক জনরোষ তৈরি হয় এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার দাবি ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে মুরাদনগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলায় ফজর আলীকে প্রধান আসামি করা হয়। এরপর পুলিশের একটি টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মূল অভিযুক্ত ফজর আলীকে চিকিৎসা শেষে আদালতে হাজির করা হবে বলে তিনি জানান।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30 2026 333

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ । মাসস আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি …