মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
বিনোদন ডেস্ক | ঢাকা | ২৪ মে ২০১৯ | ১০ জ্যৈষ্ঠ ১৪২৬
আসন্ন ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে মধুমিতা ফিন্নি মিক্সিড-এর নতুন বিজ্ঞাপনচিত্র। রাজধানীর উওরায় একটি শুটিং হাউজে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। এতে অভিনয় করেছেন মডেল মিতু আহমেদ ও ইউসুফ রাতুল। মধুমিতা পিকচার্স-এর ব্যানারে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন এলিট সাগর।
কাজটি করতে পেরে মডেল ইউসুফ রাতুলও বেশ আনন্দিত। তিনি বলেন, আমি এই কাজটি নিয়ে খুব আশাবাদী। আশা করি, কাজটি সবার ভালো লাগবে।
বিজ্ঞাপনচিত্রটির প্রসঙ্গে মডেল মিতু আহমেদ বলেন, ‘কাজটি নিয়ে আমি খুবই আশাবাদী আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আপনাদের সামনে আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারি।’
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম