Home / অপরাধ / মানব সেতু বানিয়ে হাঁটা হাইমচর উপজেলা চেয়ারম্যান বহিষ্কার
obaidul+kader+al+minister+4+mbd

মানব সেতু বানিয়ে হাঁটা হাইমচর উপজেলা চেয়ারম্যান বহিষ্কার

মাস্টারি বিডি ডটকম
মুন্সীগঞ্জ । ০৪ ফেব্রুয়ারি ২০১৭ । ২২ মাঘ ১৪২৩

চাঁদপুরের হাইমচরে একটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের দিয়ে বানানো মানব সেতুতে হাঁটা উপজেলা চেয়ারম্যান নুর হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ টঙ্গীবাড়িতে তুলকাই সেতুর উদ্বোধনকালে সাংবাদিকদের একথা জানিয়ে আরো বলেন, শুধু তাই নয় নুর হোসেনের বিরুদ্ধে দলীয় এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ বাসস-এর।

এ সময় সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, জেলা প্রশাসক সায়লা ফারজানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সেতুমন্ত্রী বলেন, অন্যায় করে কেউ পার পাবে না, সে আওয়ামী লীগের যতো বড় নেতাই হোক। সার্চ কমিটি নিয়ে বিএনপির বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির নেতারা একে অপরকেই বিশ্বাস করে না। তাই তাদের সম্পর্কে মন্তব্য না করাই শ্রেয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.