Home / উদ্যোগ / মাত্র ২ টাকায় খোলা যাবে ব্যাংক একাউন্ট!
joy+open+dak+taka+acount+mbd-2

মাত্র ২ টাকায় খোলা যাবে ব্যাংক একাউন্ট!

মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ১১ ডিসেম্বর ২০১৭ । ২৭ অগ্রহায়ণ ১৪২৪

মাত্র ২ টাকায় ব্যাংক একাউন্ট? ভাবতেই যেন কেমন এক বিস্ময় জাগে মনে। এও কি সম্ভব? হ্যাঁ, পাঠক বন্ধুগণ, এটি সম্ভব হয়েছে আমাদের সম্ভাবনাময় বাংলাদেশে।

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আজ বাংলাদেশ ডাক বিভাগের (বিপিও) ডিজিটাল ওয়ালেট ‘ডাক টাকা’র উদ্বোধন করেছেন।

তৃণমূল পর্যায়ে ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষকে এই সেবার আওতায় আনার লক্ষ্যে এই কর্মসূচি চালু করা হয়েছে বলে তিনি মত প্রকাশ করেছেন।

আজ সোমবার সকালে সজীব ওয়াজেদ জয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে টাঙ্গাইল জেলার প্রান্তিক গৃহকর্মী মর্জিনা বেগমের নামে হিসেব খুলে এই ডিজিটালাইজড প্লাটফর্মের উদ্বোধন করেন।

joy+open+dak+taka+acount+mbd-3

ব্যাংকিং সেবার বাইরে থাকা ৩ কোটিরও বেশি মানুষকে আগামী এক বছরে ‘ডাক টাকা’ সেবার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে ডাক বিভাগ। এতে মাত্র দুই টাকায় হিসেব খোলা যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সজীব ওয়াজেদ জয় বলেন, ‘মোবাইল অর্থনৈতিক সেবা গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত পর্যায়ের সেবা, যা ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।’

তিনি বলেন, ‘আমরা সরকারি সার্ভিস ডিজিটাইজিং করছি, আমরা মানুষের জীবন সহজ করতে চাই। সবকিছু যাতে তারা মোবাইল, অনলাইন ও ইন্টারনেটে পেতে পারে। কিন্তু মোবাইল অর্থনৈতিক সেবা ডিজিটাইজ না হওয়া পর্যন্ত এটা সম্ভব হবে না।’

joy+open+dak+taka+acount+mbd

সারাদেশে ডাক বিভাগের ৮ হাজারের বেশি ডাকঘর রয়েছে উল্লেখ করে জয় বলেন, ‘প্রত্যেক গ্রাম ও ইউনিয়নে ব্যাংকের শাখা নেই, কিন্তু সেখানকার জনগণের হাতে কিভাবে ডিজিটাইজড টাকা পৌঁছবে? তাই আমরা ঠিক করলাম ডাকঘরকে ডিজিটালি ব্যবহার করা হবে, যাতে তারা সেখানে টাকা লেনদেন করতে পারে।’

ডাক বিভাগের এই ডিজিটাল অর্থনৈতিক প্লাটফর্মের সফটওয়্যার সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করে জয় বলেন, ‘এটি আমাদের প্রথম পদক্ষেপ এবং আমি আশা করি এটা সফল হবে এবং যত বেশি মানুষ এটা ব্যবহার করবে তত বেশি সেবা পাবে।’

জয় বলেন, দুই টাকা দিয়ে ব্যাংক হিসেব খোলার বিষয়টি দেখে আমি খুব আনন্দিত। গ্রামের মানুষ এই সেবার মাধ্যমে উপকৃত হবে বলে আমি আশাবাদী।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ ডাক বিভাগকে সম্পূর্ণভাবে ডিজিটালের আওতায় আনার পরিকল্পনার আমাদের রয়েছে। আমরা ২০১৮ সালের মধ্যে তিন কোটি মানুষকে ‘ডাক টাকা’র মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্য নির্ধারণ করেছি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

15 8 1

একসময় সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে: বিদ্যুৎমন্ত্রী

নিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ । মাসস বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল …

Leave a Reply

Your email address will not be published.