মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২২ জুন ২০১৭ । ০৮ আষাঢ় ১৪২৪
আজ শবেকদরের রাত । এ রাতে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন নাজিল হওয়ায় রাতটি হাজার রাতের চেয়ে পুণ্যময়।
মহান আল্লাহ ঘোষণায় ‘হাজার রাতের চেয়েও উত্তম’।পবিত্র শবেকদর সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত বরকতময় ও পবিত্র রজনী হিসেবে বিবেচিত।
পবিত্র রমজান মাসে মহাপবিত্র আল কোরআন নাজিল হয়, ফলে মহান আল্লাহ’র নৈকট্যলাভে ধর্মপ্রাণ মুসলমানগণ প্রতিবারের ন্যায় এবারও সারারাত এবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করবেন। এ রাতে মুসলমানগণ নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাত করবেন।
এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সকল মসজিদে দিন ও রাতব্যাপী ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান ও আখেরি মোনাজাত আয়োজিত হবে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম