Home / প্রধানমন্ত্রী / মহান বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
pm+dak+tiket+open+mbd-2

মহান বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১৬ ডিসেম্বর ২০১৭ । ০২ পৌষ ১৪২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৪৭তম বিজয় দিবস উপলক্ষে আজ ১০ টাকার স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেছেন।

এছাড়াও প্রধানমন্ত্রী মহান বিজয় দিবস উপলক্ষে পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড এবং ডাক বিভাগের ইস্যুকৃত একটি স্মারকগ্রন্থ অবমুক্ত করেন।

pm+dak+tiket+open+mbd-3

আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ অনুষ্ঠানের মধ্যদিয়ে এই ডাকটিকিট, খাম ও স্মারকগ্রন্থের অবমুক্ত করা হয়। খবর বাসস-এর।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদারও ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 3 26 8888

আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬ মাসস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নয়, গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতেই …

Leave a Reply

Your email address will not be published.