Home / এই দিন / মহান নেতার শুভ জন্মদিন
bb-15-8-2018-2-98542781

মহান নেতার শুভ জন্মদিন

মাস্টারি বিডি । শিমুল আহসান
ফিচার । ঢাকা । ১৭ মার্চ ২০১৯ । ০৩ চৈত্র ১৪২৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে দেশজুড়ে। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন শেখ মুজিবুর রহমান। এই মহান সন্তানই পরাধীন মাতৃভূমিকে স্বাধীন করেন। বাঙালি জাতি পায় একটি স্বাধীন রাষ্ট্র।

bb+Sheikh+Mujibur+Rahman+hbd+mbd

বাঙালি জাতির হাজার বছরের লালিত স্বাধিকারের স্বপ্ন-আকাঙ্ক্ষা ১৯৭১ সালে বঙ্গবন্ধুর মাধ্যমেই বাস্তব রূপ পেয়েছিল।

জাতি আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে শ্রেষ্ঠ বাঙালি এই মহানায়ককে। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করছে তার শততম জন্মদিন। ‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন’ প্রতিপাদ্যে দিবসটি দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে আজ ১৭ মার্চ সরকারি ছুটি।

ছাত্রজীবনে রাজনীতিতে নাম লিখিয়ে শোষণ-বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রণী হয়ে ওঠেন অবিসংবাদিত এই নেতা।
তার বজ্র হুংকারে বারবার পিছু হটেছে পাকিস্তানি শাসকেরা। মানুষের অকুণ্ঠ সমর্থন পেয়েছেন তিনি। শেখ মুজিব হয়ে উঠেছিলেন বঙ্গবন্ধু এ দেশের মানুষের শেষ কথা, শেষ আশ্রয়স্থল।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.