Home / জাতীয় / মহানবীর রওজা জিয়ারত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
pm+mecca+mbd

মহানবীর রওজা জিয়ারত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২২ মে ২০১৭ । ০৮ জৈষ্ঠ্য ১৪২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার বিকেলে সৌদি রাজকীয় নিয়ম অনুযায়ী পবিত্র নগরী মদিনায় মসজিদ-ই নববীতে মহানবী হযরত মুহাম্মদ (স.)- এর রওজা মুবারক জিয়ারত করেছেন। খবর বাসস-এর।

এর আগে তিনি একই মসজিদে জোহরের নামাজ আদায় এবং দেশবাসীর মঙ্গল ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতে অংশ নেন। শেখ হাসিনা পরে মসজিদ-ই নববীতে আসরের নামাজ আদায় করবেন। পরে তিনি পবিত্র ওমরাহ পালনের জন্য বিমানযোগে মক্কা যাবেন।

প্রধানমন্ত্রী প্রথমবারের মতো আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে যোগদান শেষে আজ সকালে রিয়াদ থেকে মদিনায় পৌঁছেন।

সৌদি রাজকীয় এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে স্থানীয় সময় সকাল ১১টা ২৫ মিনিটে প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে সৌদি আরবের ডেপুটি প্রিন্স সৌদ বিন খালিদ আল ফয়সাল অভ্যর্থনা জানান।

শেখ হাসিনা গত শুক্রবার সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে যোগ দিতে রিয়াদ পৌঁছেন। গতকাল রোববার সৌদি রাজধানীতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

চার দিনের সফর শেষে প্রধানমন্ত্রী বুধবার (২৪ মে) ভোরে দেশে পৌঁছবেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

26255

চুক্তিভিত্তিক নিয়োগে এলজিইডির প্রধান প্রকৌশলী থাকছেন বেলাল হোসেন

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস আরও এক বছর স্থানীয় সরকার প্রকৌশল …

Leave a Reply

Your email address will not be published.