Home / আন্তর্জাতিক / মমতার ঘোষণায় বাংলা সিরিয়ালে প্রাণ…
drama+kolkata+mbd-4

মমতার ঘোষণায় বাংলা সিরিয়ালে প্রাণ…

মাস্টারি বিডি
বিনোদন । ২৪ আগস্ট ২০১৮ । ০৯ ভাদ্র ১৪২৫

অবশেষে মমতার ঘোষণায় বাংলা সিরিয়ালে প্রাণ ফিরে এলো। অচলাবস্থা কাটল টালিগঞ্জের স্টুডিও পাড়ায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী শুক্রবার (আজ) থেকে শুটিং শুরু হবে।

বৃহস্পতিবার সব পক্ষের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। এছাড়া ভবিষ্যতে যাতে আর কোন সমস্যা না হয়, সেই জন্য একটি কমিটিও গঠন করে দিয়েছেন তিনি।

drama+kolkata+mbd-2

এ কমিটিতে রাখা হয়েছে প্রযোজক, কলাকুশলী, পরিচালক, অভিনেতা ও চিত্রনাট্যকারদের প্রতিনিধিদের। কমিটি প্রতিমাসে একদিন করে বৈঠক করবে। কমিটিতে মুখ্য উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে।

সাংবাদিকদের সাথে বৈঠকে সৌমিত্র জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগে খুব সহজেই সমস্যা মিটে গেছে।

drama+kolkata+mbd-3

এই কমিটিতে আছেন প্রযোজক শ্রীকান্ত মোহতা, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরিচালক অরিন্দম গঙ্গোপাধ্যায়। কলাকুশলীদের পক্ষ থেকে আছেন স্বরূপ বিশ্বাস, আছেন চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ও। এছাড়া স্টার জলসা, জি বাংলা ও কালার্সসহ টেলিভিশন চ্যানেলগুলির প্রতিনিধিদেরও এই কমিটিতে রাখা হয়েছে।

ওভারটাইম করে প্রাপ্য টাকা না পাওয়া, বেতন নিয়ে জটিলতা। এ ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে প্রযোজকদের সঙ্গে শিল্পীদের মধ্যে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছে। ফলে গত শনিবার থেকে সব সিরিয়ালের শুটিং বন্ধ আছে। সিরিয়ালগুলোর কোনো নতুন পর্ব প্রচারিত হচ্ছে না।

এ পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেল ৪ টায় সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠকের ডাক দেন মমতা।

সূত্র : আনন্দবাজার

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …

Leave a Reply

Your email address will not be published.