Home / প্রকৃতি / মধুমঞ্জরী : মাধবী বলে ভুল হয়
mathumanjury+flower+mbd

মধুমঞ্জরী : মাধবী বলে ভুল হয়

mathumanjury+flower+mbd-6

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
ফিচার | ঢাকা | ০৬ আগস্ট ২০১৯ | ২২ শ্রাবণ ১৪২৬

মধুমঞ্জরী কাষ্ঠল, পত্রমোচী, আরোহী উদ্ভিদ। রবীন্দ্রনাথ এর নাম দেন মধুমঞ্জরী লতা। বৈজ্ঞানিক নাম Quisqualis indica। এছাড়া বাংলায় হরগৌরী, মধুমালতি, লাল চামেলি নামেও এটি পরিচিত। মধুমঞ্জরী প্রায় সারাদেশেই সহজলভ্য।

mathumanjury+flower+mbd-7

তাজা ও বাসি ফুলে রঙের ভিন্নতাও এর অন্যতম বৈশিষ্ট্য। তাজা ফুলের রঙ সাদা, বাসি হলে লাল হয়। অনেকে এই ফুলটিকে মাধবী বলে ভুল করেন।

mathumanjury+flower+mbd-5

ডালের আগায় বড় বড় ঝুলন্ত থোকায় সুগন্ধি, সাদা ও লাল রঙের ফুল ফোটে। বছরে কয়েক দফা ফুল ফোটে । ঘন সবুজ পাতার মাঝখানে ঝুলন্ত সাদা-লাল ফুল সহজেই দৃষ্টি আকর্ষণ করে। সন্ধ্যায় নতুন ফুল ফোটে আর হালকা সুবাস ছড়ায়। বসন্ত, গ্রীষ্ম ও বর্ষায় প্রচুর ফুল ফোটে।

mathumanjury+flower+mbd-2

মধুমঞ্জরীর আদি নিবাস মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ।

কবিগুরু মধুমঞ্জরীকে নিয়ে লেখেন:

তব প্রাণে মোর ছিল যে প্রাণের প্রীতি/ ওর কিশলয় রূপ নেবে সেই স্মৃতি,/ মধুর গন্ধে আভাসিবে নিতি নিতি/ সে মোর গোপন কথা।/ অনেক কাহিনী যাবে যে সেদিন ভুলে,/ স্মরণ চিত্ত যাবে উন্মুলে;/ মোর দেওয়া নাম লেখা থাক ওর ফুলে/ মধুমঞ্জরী লতা।

mathumanjury+flower+mbd-3

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

011

অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড

রবিবার,১১ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ । মাসস শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ৮ রানে ৩ …

Leave a Reply

Your email address will not be published.