Home / খেলা / ভুটান যাচ্ছে নারী ফুটবল দল
Bhotan+saf+wf+mbd

ভুটান যাচ্ছে নারী ফুটবল দল

Bhotan+saf+wf+mbd-4

মাস্টারি বিডি
ঢাকা । ২৬ সেপ্টেম্বর ২০১৮ । ১১ আশ্বিন ১৪২৫

সাফ অনুর্ধ-১৮ মহিলা ফুটবলে অংশ নিতে আজ বুধবার ভুটানের উদ্দেশ্যে দেশ ছাড়ছে ২৩ সদস্যের বাংলাদেশ দল। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

Bhotan+saf+wf+mbd-3

আসরে ‘বি’ গ্রুপ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশের নারীরা। গ্রুপের বাকি দল দুটি হচ্ছে নেপাল ও পাকিস্তান। আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের মোকাবেলা করবে। ২ অক্টোবর গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলার নারীরা।

Bhotan+saf+wf+mbd-2

দুই গ্রুপের দুটি করে শীর্ষ দল সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী ৫ অক্টোবর টুর্নামেন্টের দুটি সেমি-ফাইনাল এবং ৭ অক্টোবর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …

Leave a Reply

Your email address will not be published.