Home / জাতীয় / ভারি বর্ষণ : সিরাজগঞ্জের পাঁচ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত
flood+sirajgonj+mbd-2

ভারি বর্ষণ : সিরাজগঞ্জের পাঁচ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত

মাস্টারি বিডি ডটকম
সিরাজগঞ্জ । ১৬ আগস্ট ২০১৭ । ০১ ভাদ্র ১৪২৪

সিরাজগঞ্জে ক’দিনের ভারি বর্ষণে যমুনার পানি আবার ও বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জের ৫টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বুধবার সকাল ৯ টায় বিপদ সীমার ১৪৮ সেঃ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী হাসান ইমাম। যমুনার পানি বৃদ্ধিতে চৌহালী বাঁধ ও কাজিপুরে ব্যাপকভাবে ধস দেখা দিয়েছে।

flood+sirajgonj+mbd-3

এছাড়াও এনায়েতপুর, বেলকুচি, সিরাজগঞ্জ সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা ৪ হাজার ৮৩৭ হেক্টর আবাদি জমির ফসল বিনষ্ট হয়েছে বলে জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক কৃষিবিদ আরশেদ আলী।

জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৩৭৩ মেঃ টন চাল ও ৯ লাখ টাকা বিতরণ করা হয়েছে বলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম জানান। এখনও পর্যাপ্ত পরিমাণ ত্রাণসামগ্রী মজুদ আছে।

flood+sirajgonj+mbd

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য একাধিক মেডিকেল টিমও কাজ করে যাচ্ছে বলে জানান সিভিল সার্জন ডাঃ শেখ মোঃ মঞ্জুর আলম। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.