Home / জাতীয় / বেসরকারিভাবে হজে যেতে ইচ্ছুক প্রাক-নিবন্ধিতদের আগামীকাল চূড়ান্ত নিবন্ধনের নির্দেশনা
haj+2017+mbd

বেসরকারিভাবে হজে যেতে ইচ্ছুক প্রাক-নিবন্ধিতদের আগামীকাল চূড়ান্ত নিবন্ধনের নির্দেশনা

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৬ এপ্রিল ২০১৭ । ০৩ বৈশাখ ১৪২৪

বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছরে হজে যেতে ইচ্ছুক প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের আগামীকাল সোমবার বিকেল ৫ টার মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৬ সালে প্রাক-নিবন্ধিত অবশিষ্ট হজযাত্রীগণ এবং চলতি ২০১৭ সালে প্রাক-নবন্ধিত হজযাত্রীদের মধ্যে যাদের ক্রমিক নং ১,৪০,৯৯৫ থেকে ২,১৭,২৮৮-এর মধ্যে রয়েছে তাদেরকে আগামীকাল সোমবার বিকেল ৫ টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জারীকৃত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়েছে। সংবাদ বাসস-এর।

কোন প্রাক-নিবন্ধিত (সর্বশেষ ক্রমিক নম্বর ২,১৭,২৮৮) হজযাত্রী আগামীকাল ৫ টার মধ্যে নিবন্ধন করতে ব্যর্থ হলে জাতীয় হজ ও ওমরাহ নীতি ১৪৩৮ হিজরির (২০১৭ খ্রি.) অনুচ্ছেদের ৩.১.৮ অনুযায়ী পরবর্তী অপেক্ষমান তালিকা হতে ক্রম অনুযায়ী কোটার সমসংখ্যক প্রাক-নিবন্ধিত হজে গমনেচ্ছুককে নিবন্ধনের জন্য আহ্বান করা হবে। এক্ষেত্রে ২,১৭,২৮৮ ক্রমিকের মধ্যে যারা নিবন্ধন করতে ব্যর্থ হবেন, তাঁদের ২০১৭ সালের হজের জন্য নিবন্ধনের আর সুযোগ থাকবে না।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

11 4 2026 33

২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ১৪ হাজার

ঢাকা, শনিবার ১১ এপ্রিল ২০২৬মাসস দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৬ দিনে হাম ও …

Leave a Reply

Your email address will not be published.