Home / অপরাধ / বেনজীরের স্ত্রী-মেয়েকে ফের দুদকে তলব
98

বেনজীরের স্ত্রী-মেয়েকে ফের দুদকে তলব

 ঢাকা, রোববার ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১| মাস্টারি সংবাদ

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী ও দুই মেয়েকে আগামী ২৪ জুন জিজ্ঞাসাবাদের জন্য আবারও তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে দুদকের পক্ষ থেকে ওই সময় দেওয়া হয়েছে।

রবিবার (৯ জুন) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। এর আগে রবিবার বিকেলে তাদের আইনজীবী দুদকে হাজির হয়ে এই আবেদন করেন। আবেদনে দুদকের কাছে ১৫ দিন সময় চাওয়া হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের আবারও তলব করে কমিশন।

গত ২৮ মে বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। দুদকের পাঠানো নোটিশে বেনজীরকে ৬ জুন এবং তার স্ত্রী ও দুই মেয়ে ফারহিন রিসতা ও তাহসিন রাইসাকে ৯ জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়। ৫ জুন বুধবার আইনজীবীর মাধ্যমে ১৫ দিন সময় চেয়ে আবেদন করেন বেনজীর। আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন তাকে ২৩ জুন হাজির হতে চিঠি পাঠায়।

বেনজীর, তার স্ত্রী ও মেয়েদের নামে গোপালগঞ্জ, মাদারীপুর ও ঢাকাসহ কয়েকটি জেলায় ৬২৭ বিঘা জমি,

 ঢাকার গুলশানে ৪টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসাব, ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ৩টি বিও হিসাব এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুদক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৩ ও ২৬ মে পৃথক দুটি আদেশে এসব সম্পদ জব্দ করা নির্দেশ দিয়েছেন আদালত।

জনকণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …