বৃষ্টি তবু ঢাকার বাতাস সংবেদনশীলদের (Sensitive) জন্য ‘অস্বাস্থ্যকর’
Mastary Sangbad
জুন ২, ২০২৫
আবহওয়া, জলবায়ু, জাতীয়, প্রকৃতি, প্রচ্ছদ, ব্যানার, ব্রেকিং নিউজ
248 Views
ঢাকা, সোমবার ০২ জুন ২০২৫ মাসস
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি
সকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি হলেও আজ বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সোমবার (০২ জুন) সকাল সাড়ে ১০টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এসব তথ্য জানা যায যে. বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ ১৫তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
আজ সকালে বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ৭ গুণেরও বেশি রয়েছে।এ সময় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে পীরেরবাগ রেললাইন এলাকায়। ১৫১ একিউআই স্কোর নিয়ে এই এলাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় এর পরেই রয়েছে মিরপুর ৬ এর শিয়ালবাড়ি সরকারি অফিসার্স কোয়ার্টার, সাভারের হেমায়েতপুর, কল্যাণপুর, মিরপুরের ইস্টার্ন হাউজিং, মাদানি সরণির বেজ এজওয়াটার এলাকা।
এসব এলাকায় বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।আজ বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ইরাকের বাগদাদ। ১১৭২ একিউআই স্কোর নিয়ে শহরটিতে ভয়াবহ দূষণ বিরাজ করছে। তালিকায় এর পরেই রয়েছে পাকিস্তানের করাচী, ভারতের কোলকাতা, সৌদি আরবের বাগদাদ।
এসব এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
২০২৫-০৬-০২