Home / এই দিন / বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের জন্মবার্ষিকী পালন
mostafa+kamal+mbd-2

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের জন্মবার্ষিকী পালন

মাস্টারি বিডি ডটকম ।
ভোলা । ১৬ ডিসেম্বর ২০১৭ । ০২ পৌষ ১৪২৪

ভোলা জেলার সদর উপজেলায় আজ (১৬ ডিসেম্বর) বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের ৭০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

আজ শনিবার দুপর ১২ টায় উপজেলার আলীনগর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মহাবিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক এম এ তাহের। খবর বাসস-এর।

এখানে বক্তারা বলেন, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল আমাদের মহান মুক্তিযুদ্ধে সহ-যোদ্ধাদের জীবন বাঁচাতে অসামান্য আত্মত্যাগের ইতিহাস সৃষ্টি করেছেন। নিজের জীবন দিয়ে সেদিন তিনি সঙ্গীদের প্রাণ বাঁচিয়েছেন। স্বাধীনতার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য ৭ জনকে বীরশ্রেষ্ঠ উপাধীতে ভূষিত করেন। তার ভিতর আমাদের মোস্তফা কামাল অন্যতম। তিনি শুধু ভোলা নয় সমগ্র দেশের গর্ব এবং জাতীয় জীবনের অহংকার।

তারা আরো বলেন, ২০০১ সালের পরে বিএনপি-জোট সরকার মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছিল। আর বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর সঠিক ইতিহাস সবার সামনে তুলে ধরেছে। মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করেছে। সর্বক্ষেত্রে মূল্যায়ন করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের। তাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ইতিহাস জানার জন্য আহবান জানান বক্তারা।

মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. সেলিম এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, ভোলা প্রেসক্লাব সম্পাদক সামস উল আলম মিঠু, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. বশির আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. তছির আহমেদ, মহাবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মফিজুর রহমান, সিদ্দিকুর রহমান প্রমুখ। পরে বীরশ্রেষ্ঠের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর ভোলা জেলার দৌলতখান উপজেলার হাজিপুর গ্রামে জন্ম গ্রহণ করেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল। তার বাবার নাম হাবিলদার মো. হাবিবুর রহমান ও মাতা মালেকা বেগম। ১৯৭১ সালের ১৮ এপ্রিল ব্রাম্মণবাড়িয়ায় পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন তিনি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 10 26112

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি …

Leave a Reply

Your email address will not be published.