Home / খেলা / বিসিবিতে সরকারের হস্তক্ষেপ থাকা উচিত নয় : সাবের
saber+hossen+chowdhury+mbd-4

বিসিবিতে সরকারের হস্তক্ষেপ থাকা উচিত নয় : সাবের

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০২ অক্টোবর ২০১৭ । ১৭ আশ্বিন ১৪২৪

সাবের হোসেন চৌধুরীর হাত ধরে বাংলাদেশের ক্রিকেটের যে যাত্রা শুরু হয়েছিল আজ তা সাফল্যের শিখরে। অনেকদিন ধরেই বিসিবির সঙ্গে সম্পৃক্ততা নেই তাঁর। তবে সরকার দলীয় এই সাংসদের আশা, বিসিবি যেন সরকারের প্রভাবমুক্ত থাকে।

রবিবার রাজধানীর এক হোটেলে ‘ক্রিকেট প্রশাসন কোন পথে?’ এই শিরোনামে এক সংবাদ সম্মেলনে সাবের হোসেন বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে কোনো ফেডারেশন যদি আর্থিক সহযোগিতা নেয়, সেখানে তাদের পরিচালনার ক্ষেত্রেও সরকারের কিছু বলার থাকতে পারে। তবে ক্রিকেট বোর্ড যেহেতু সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা নিচ্ছে না, সেখানে সরকারের কোনো প্রভাব থাকা উচিত নয়।’

saber+hossen+chowdhury+mbd-3

শুধু তাই আগামীকাল (আজ) সোমবার অনুষ্ঠেয় বিসিবির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অংশ নেবেন না বিসিবির সাবেক এই সভাপতি। তিনি বলেন, ‘আমি এমন একটা প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকতে চাই না, পরবর্তীতে যা নিয়ে সমস্যা সৃষ্টি হতে পারে। তা ছাড়া আমি একজন সংসদ সদস্য। আমরা আইন প্রণয়ন করি। আইনের প্রতি আমাদের শ্রদ্ধা একটু বেশিই হওয়া উচিত।’

আর বিসিবির গঠনতন্ত্র নিয়ে সাবের হোসেন চৌধুরী বলেন, ‘হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট বলছেন এই গঠনতন্ত্রের কোনো বৈধতা নেই। তাই আমি বোর্ডকে চিঠি দিয়ে বলেছি, আমার নামটা সরিয়ে নিতে চাই। গঠনতন্ত্র অবৈধ হলে তার অধীনে কাজেরও কোনো বৈধতা নেই।’

সৌজন্যে : এবিনিউজ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

6 10 26 1

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী

ঢাকা, ৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার | মাসস জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব বলে …

Leave a Reply

Your email address will not be published.