Home / জাতীয় / বিশ্ব ডায়াবেটিস দিবস আজ : নানা কর্মসূচি
diabetismbd

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ : নানা কর্মসূচি

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৪ নভেম্বর ২০১৬ । ৩০ কার্তিক ১৪২৩

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ ১৪ নভেম্বর । বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হচ্ছে।

দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘ডায়াবেটিকসের উপর দৃষ্টি দিন : অন্ধত্ব এড়াতে ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখুন’।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

বর্তমান বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৪০ কোটি এবং ২০৩০ সালে এ সংখ্যা ৫০ কোটি ছাড়িয়ে যাবে। আশির দশকে দেশে ডায়াবেটিসের প্রবণতা ছিল মাত্র দুই শতাংশের মতো। সেখানে আজ তা ঢাকা শহরেই প্রায় ১০ শতাংশ ছুঁয়েছে এবং প্রি-ডায়াবেটিসের (ডায়াবেটিস-এর আগের ধাপ) হার আরো প্রায় ১০ শতাংশ। সংবাদ বাসস-এর।

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, গ্রামাঞ্চলেও এর সামগ্রিক প্রবণতা প্রায় ৫ থেকে ৮ শতাংশ। এভাবে বাড়তে থাকলে শুধু ডায়াবেটিসের কারণেই দেশের অর্থনৈতিক ভারসাম্য মারাত্মক চ্যালেঞ্জের সম্মুখীন হবে। শুধু দেশেই এখন ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা প্রায় ৯০ লাখ। সেই সাথে প্রতি বছর এক লাখ নতুন রোগী যুক্ত হচ্ছে।

তাছাড়া ডায়াবেটিস এমন একটি রোগ- যার কারণে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যক্ষমতা হ্রাস পেয়ে হার্ট অ্যাটাক, কিডনি ফেইলিউর, অন্ধ হয়ে যাওয়া, পায়ে পচন, এমনকি পা কেটে ফেলার প্রয়োজনীয়তা দেখা দেয়।

বিশেষজ্ঞদের মতে এত বড় বৈশ্বিক এই স্বাস্থ্য সমস্যাকে নিয়ন্ত্রণ বা প্রতিরোধে দরকার জনসচেতনতা এবং জনসম্পৃক্ততা। সময় মতো ইন্টারভেশন (খাদ্যাভ্যাস, জীবনযাত্রার পরিবর্তন), নিয়মিত হাঁটার দ্বারা প্রায় ৫০ শতাংশ পর্যন্ত ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আজ সোমবার বারডেম হাসপাতালের অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.