Home / জাতীয় / বিএনপির কমিটিতে নেতাদের স্ত্রী-সন্তানরাও

বিএনপির কমিটিতে নেতাদের স্ত্রী-সন্তানরাও

কাউন্সিলের সাড়ে ৪ মাস পর শনিবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৫০২ সদস‌্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।চেয়ারপারসন পদে খালেদা জিয়ার সঙ্গে জ‌্যেষ্ঠ ভাইস চেয়ারম‌্যান পদে তার ছেলে তারেক রহমান কাউন্সিলেই নির্বাচিত হন।

এর কয়েক দিন বাদে ফখরুলকে মহাসচিব ঘোষণা করা হয়। তারপর সাংগঠনিক সম্পাদক হিসেবে যাদের নাম ঘোষণা হয়, তাদের মধ‌্যে ছিলেন দলের সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ।

শনিবার স্থায়ী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ, ভাইস চেয়ারম‌্যান, সম্পাদক মণ্ডলী ও কার্যনির্বাহী পরিষদের সদস‌্যদের নাম ঘোষণার পর দেখা যায়, দলের পদে থাকা নেতাদের পরিবারের ডজনের বেশি নানা পদ পেয়েছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

0214

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ । মাসস ধর্মের ভিত্তিতে নয়, দেশের নাগরিক হিসেবে …

Leave a Reply

Your email address will not be published.