Home / অপরাধ / বার্মায় রেডক্রসের ত্রাণবাহী নৌকায় বৌদ্ধদের হামলা
myanmar+redcross+boat+attuck+mbd-2

বার্মায় রেডক্রসের ত্রাণবাহী নৌকায় বৌদ্ধদের হামলা

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ২১ সেপ্টেম্বর ২০১৭ । ০৬ আশ্বিন ১৪২৪

মিয়ানমারের রাখাইনে ত্রাণ বহনকারী একটি নৌকার ওপর স্থানীয় বৌদ্ধরা হামলা চালিয়েছে।

ত্রাণ বহনকারী এ নৌকাটি সংঘাত কবলিত রাখাইনো মংডু যাচ্ছিল। বৌদ্ধরা এ ত্রাণ সহায়তা রোহিঙ্গা মুসলমানদের জন্য পাঠানো হচ্ছে জেনে ত্রাণবাহী নৌকার দিকে ককটেল ছুড়ে মারে।

মিয়ানমারের রাষ্ট্রীয় পৃষ্টপোষকতাপ্রাপ্ত দৈনিক গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার বৃহস্পতিবার দেশটির তথ্য কমিটির উদ্ধৃতি দিয়ে একথা জানায়।

উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়েছে এবং আটজনকে আটক করেছে। ত্রাণবাহী সে নৌকাটিতে প্লাস্টিক শিট, বালতি ও মশারি ছিল।

প্রায় তিনশ’র মতো মানুষ সে নৌকাটি ঘিরে ফেলে এবং তাদের অনেকের হাতে ছিল লোহার রড।

ত্রাণ সংস্থাগুলো বলছে প্রাণ বাঁচাতে যেসব রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে গেছে কিংবা যারা এখনো রাখাইনে আছে, তাদের সবার ত্রাণ সহায়তা দরকার।

কিন্তু মিয়ানমারের রাখাইন অঞ্চলে এখনো যেসব রোহিঙ্গা মুসলমান অবস্থান করছে তাদের জন্য ত্রাণ পাঠানো মোটেও সহজ কাজ নয়। রাখাইনে ত্রাণ সংস্থার কাজের ওপর সরকারী নিষেধাজ্ঞা যেমন আছে তেমনি বৌদ্ধরাও চায় না যে রোহিঙ্গা মুসলমানদের জন্য ত্রাণ পাঠানো হোক।

রাখাইন অঞ্চলের সিত্তুয়েতে বুধবার রাতে যখন আন্তর্জাতিক কমিটি অব রেডক্রস (আইসিআরসি)’র ত্রাণ নৌকায় তোলা হচ্ছিল তখন কিছু মানুষ সেখানে জড়ো হয়।
সরকারে বলছে কয়েকশ বিশৃঙ্খল মানুষ বেশ আগ্রাসী হয়ে ওঠে এবং নৌকায় ত্রাণ তুলতে বাধা দেয়। এ সময় ২০০ পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে।

মিয়ানমার সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘মানুষ ভেবেছিল এ সাহায্যগুলো শুধু বাঙালিদের জন্য পাঠানো হচ্ছে।’

আইসিআরসি’র একজন মুখপাত্র জানিয়েছেন, সেখানে একটি ঘটনা ঘটেছে। কিন্তু এর বিস্তরত কিছু তারা জানা যায়নি।

আইসিআরসি’র ওই কর্মকর্তা বলেন, ‘আমাদের লোকজন তাদের সাথে আলোচনা করেছে। তাদের জানানো হয়েছে, আমরা সবাইকে সহায়তা করি এবং স্বচ্ছভাবে কাজ করি।’

ত্রাণবাহী নৌকাটি এখনো সিত্তুয়েতে আছে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.