Home / ফটো গ্যালারি / বাবার জন্য দোয়া করবেন : আহনাফ তাজোয়ার
ahnaf+tazoar+mbd-5

বাবার জন্য দোয়া করবেন : আহনাফ তাজোয়ার

ahnaf+tazoar+mbd-6

মাস্টারি বিডি । রাজ রাজা
বিনোদন ডেস্ক । ২১ অক্টোবর ২০১৮ । ০৬ কার্তিক ১৪২৫

ব্যান্ডসংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর মরদেহ শনিবার সকালে বিমানে ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দরে আইয়ুব বাচ্চুর মরদেহ গ্রহণ করেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাসির উদ্দীন। আইয়ুব বাচ্চুর মরদেহের সঙ্গে ঢাকা থেকে যান তার স্ত্রী, পুত্র, কন্যা আর স্বজনেরা।

ahnaf+tazoar+mbd-2

এদিকে, গতকাল দুপুরে চট্টগ্রাম শহরের পূর্ব মাদারবাড়িতে আইয়ুব বাচ্চুর নানার বাড়িতে তার ছেলে আহনাফ তাজোয়ার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, সবার কাছে আমার একটাই চাওয়া, আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। তার যেন বেহেশত নসিব হয়। আর তাকে নিয়ে কারও মনে কোনো ক্ষোভ থাকলে মাফ করে দেবেন।

ahnaf+tazoar+mbd-3

আহনাফ তাজোয়ার আরো বলেন, আমার বাবা হয়তো আপনাদের জন্য সর্বোচ্চটা দিতে পারেননি। কিন্তু তিনি আপনাদের অফুরন্ত ভালোবাসা দিয়েছেন। আপনাদের কাছে শেষ কথা, আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.