Home / ফটো গ্যালারি / বাপ্পি-অধরার ‌‌‍‍ইউটিউব ঝড়!
bappi+adhara+mbd

বাপ্পি-অধরার ‌‌‍‍ইউটিউব ঝড়!

bappi+adhara+mbd-4

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ২২ সেপ্টেম্বর ২০১৮ । ০৭ আশ্বিন ১৪২৫

ইউটিউবে প্রকাশিত হয়েছে বাপ্পি চৌধুরী ও অধরা খান অভিনীত ‘নায়ক’ ছবির নতুন গান। গানের শিরোনাম ‘এলোমেলো’। আর এ গানটি প্রকাশ হওয়ার পর থেকেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। গানের লোকেশন, কোরিওগ্রাফিতে মুগ্ধ দর্শকরা। রোমান্টিক এই গানটির শুটিং হয়েছে কক্সবাজারে।

bappi+adhara+mbd-6

‘তোমাকে ভালোবাসি তাই আমি এলোমেলো হয়ে যাই’… এমন কথার গানটি লিখেছেন মিজানুর রহমান লাবু। এতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা। সঙ্গীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন। গানটির কোরিওগ্রাফি করেছেন ভারতীয় নৃত্য পরিচালক বাবা যাদব।

bappi+adhara+mbd-7

‘নায়ক’ ছবিটি পরিচালনা করেছেন যুগল নির্মাতা ইস্পাহানী-আরিফ জাহান।

এ ছবিতে আরো অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানি, অমিত হাসান, রেবেকা, সুব্রত প্রমুখ। যাদুরকাঠি মিডিয়া প্রযোজিত এ ছবির কাহিনী লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

bappi+adhara+mbd-2

‘নায়ক’ ছবির মুক্তির দিনক্ষণ শিগগির চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.