
মাস্টারি বিডি । শিমুল আহসান
ভ্রমণ । ঢাকা । ০৩ এপ্রিল ২০১৯ । ২০ চৈত্র ১৪২৫
বান্দরবানের মনোরম পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে- মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি ও স্বর্ণমন্দির ইত্যাদি। এই পর্যটন স্পটগুলোর প্রত্যেকটিরই রয়েছে ভিন্ন ভিন্ন সৌন্দর্য।

আর এ সৌন্দর্যের টানে আকৃষ্ট হয়ে প্রতি বছরই ঈদ, পূজা, বড়দিন, মাঘিপূর্ণিমাসহ বিভিন্ন দিবস ও পার্বনে পর্যটকের পদভারে মুখরিত হয় পাহাড়ি রূপসী কন্যা বান্দরবানের এ পর্যটন স্পটগুলো।

এখানের পর্যটন কেন্দ্র ও হোটেল মোটেল, মেঘলা, নীলাচল, প্রান্তিক লেকসহ অন্য পর্যটন কেন্দ্রগুলো বেশ আকর্ষণীয়।

এছাড়া, শহরের হিলভিউ, গ্রিন হিল, হিলটন, ফোরস্টার, পালকি, গ্রিনল্যান্ডসহ বিভিন্ন হোটেল মোটেলও কিন্তু বেশ আরামদায়ক ও অভিজাত।

প্রকৃতির নিবিড় সান্নিধ্যে কাটাতে ইচ্ছুক ভ্রমণপিপাসুদের হাতছানি দিয়ে ডাকে বান্দরবানের মনোরম পর্যটন কেন্দ্রগুলো।

যেখানে গেলে পর্যটকেরা পাবেন অদ্ভুত সুন্দর নিসর্গের নির্জনতা, বিশালতা এমনকি প্রত্যাশিত একাকিত্বও উপভোগের সুযোগ।

মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম