Home / উন্নয়ন / বান্দরবানের কুহালংয়ে ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বীর বাহাদুর
bandarban+bridge+mbd-2

বান্দরবানের কুহালংয়ে ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বীর বাহাদুর

মাস্টারি বিডি ডটকম ।
বান্দরবান । ১২ ফেব্রুয়ারি ২০১৮ । ৩০ মাঘ ১৪২৪

বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে ৩ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে শিলক খালের ওপর একটি গার্ডার ব্রিজে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে আজ। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের গ্রামীণ অবকাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় ৬০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন করা হবে আগামী এক বছরের মধ্যে।

সোমবার সকালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল আজিজ, পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যাসা প্রু, তিংতিং ম্যা এবং ইউপি চেয়ারম্যান সানুপ্রু মার্মা। খবর বাসস-এর।

কুয়ালং ছাউপাড়া শিলক খালের উপর ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন হলে শিলক খালের ওপারে রিনিংপাড়ার শত শত পরিবার উন্নত যোগাযোগ ব্যবস্থার আওতায় আসবে।

স্থানীয়রা তাদের উৎপাদিত কৃষিপণ্য সহজেই পরিবহনসহ এলাকার স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের দীর্ঘদিনের বিরাজমান দুর্ভোগের অবসান ঘটবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

26255

চুক্তিভিত্তিক নিয়োগে এলজিইডির প্রধান প্রকৌশলী থাকছেন বেলাল হোসেন

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস আরও এক বছর স্থানীয় সরকার প্রকৌশল …

Leave a Reply

Your email address will not be published.