Home / অর্থনীতি / বাংলাদেশ ব্যাংক এ মাসের শেষ নাগাদ নতুন মূদ্রানীতি ঘোষণা করবে
bb+tourist+mbd

বাংলাদেশ ব্যাংক এ মাসের শেষ নাগাদ নতুন মূদ্রানীতি ঘোষণা করবে

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১২ জুলাই ২০১৭ । ২৮ আষাঢ় ১৪২৪

বাংলাদেশ ব্যাংক (বিবি) চলতি মাসের শেষ নাগাদ ২০১৭-১৮ অর্থ বছরের প্রথমার্ধের মূদ্রানীতি ঘোষণা করবে বলে ধারণা করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান মঙ্গলবার সংবাদমাধ্যমকে জানান, আমরা এ মাসের শেষ নাগাদ চলতি অর্থ বছরের প্রথমার্ধের মূদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছি।

তিনি বলেন, বিবি এর আগে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য মূদ্রানীতি আরো কার্যকর করতে অর্থনীতিবিদসহ স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করবে।

তিনি বলেন, ইতোমধ্যেই স্টেকহোল্ডারদের কাছ থেকে বিভিন্ন প্রস্তাব আসছে। আমরা এ সকল প্রস্তাব পর্যালোচনা করে মূদ্রানীতি চূড়ান্ত করব।

রাজি হাসান বলেন, নতুন মূদ্রানীতিতে বিগত বছরের মত সরকারের জন্য ঋণ নেয়ার প্রভিশন থাকবে।

বাংলাদেশ ব্যাংক বিদায়ী অর্থবছরের শেষার্ধের মূদ্রানীতি গত ২৯ জানুয়ারি ঘোষণা করে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30 4 2026 444

আঙুরে বদলে যাচ্ছে ঠাকুরগাঁও

ঢাকা, বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ মাসস গ্রামের সরু কাচা পথ। দুই পাশে সবুজের সারি। মাথার ওপর বাশের …

Leave a Reply

Your email address will not be published.