Home / উদ্যোগ / বাংলাদেশ-নেপাল সাহিত্য-সাংস্কৃতিক নতুন মেলবন্ধন
Bangla+Academy+nepal+mbd

বাংলাদেশ-নেপাল সাহিত্য-সাংস্কৃতিক নতুন মেলবন্ধন

মাস্টারি বিডি ।
ঢাকা । ৩০ জুন ২০১৮ । ১৬ আষাঢ় ১৪২৫

বাংলা ও নেপাল একাডেমি’র মধ্যে এক মতবিনিময় সভায় দু’দেশের মধ্যে সাহিত্য-সাংস্কৃতিক সম্পর্ক বাড়ানোয় সাহিত্যিক, শিল্পী-লেখকদের সফর করার ব্যাপারে ঐকমত্য ব্যক্ত করেছেন বিশিষ্টরা।

বাংলা একাডেমি’র শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলা একাডেমি’র সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। সভায় স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমির সচিব এবং ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন।

সভায় বাংলা একাডেমির পক্ষ থেকে আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, কবি রুবী রহমান, অধ্যাপক ফকরুল আলম, কবি হাবীবুল্লাহ সিরাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ, কবি আসলাম সানী এবং বাংলা একাডেমির পরিচালকবৃন্দ। অন্যদিকে নেপাল একাডেমির পক্ষ থেকে আলোচনায় অংশ নেন অধ্যাপক দীনেশ রাজ পান্ট, অধ্যাপক জীবেন্দ্র দেও গিরি, ধ্রুব গোপাল মাধিকারমী, হরিপ্রসাদ তিমিলসিনা, কবি সুরেন্দ্র কাজী সিন্দুরাকার, লেখক শশী লুমুমৌ ও কবি নর্মদেশ্বরী সাত্যাল।

সভায় নেপালী ভাষায় স্বরচিত কবিতা পাঠ করেন হরিপ্রসাদ তিমিলসিনা, কবি সুরেন্দ্র কাজী সিন্দুরাকার, লেখক শশী লুমুমৌ এবং কবি নর্মদেশ্বরী সাত্যাল। বাংলা ভাষায় স্বরচিত কবিতা পাঠ করেন রুবী রহমান ও আসলাম সানী।

২০১৬ সালের ২৯ জুন বাংলা একাডেমি, ঢাকায় বাংলা একাডেমি ও নেপাল একাডেমির মধ্যে দুই দেশের ভাষা-সাহিত্য-সংস্কৃতি-দর্শন ও সামাজিক বিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রে নানামাত্রিক গবেষণা, শিক্ষা ও উন্নয়ন সম্পর্কিত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.