Home / আন্তর্জাতিক / বাংলাদেশ থেকে লাখেরও বেশি শ্রমিক নেবে মালদ্বীপ
mm

বাংলাদেশ থেকে লাখেরও বেশি শ্রমিক নেবে মালদ্বীপ

ঢাকা, সোমবার, ১ জুলাই, ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১ | মাস্টারি সংবাদ

বাংলাদেশের শ্রমবাজারের জন্য আরেক সম্ভাবনার দ্বার খুলছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে লাখের বেশি শ্রমিক নিতে চায় মালদ্বীপ।

এই মুহূর্তে তীব্র শ্রমিক সংকট চলছে সেখানে। এ অবস্থায় বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের ক্ষেত্রে আগের সীমাবদ্ধতা তুলে দিতে চায় দেশটির সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান মত দিয়েছেন, এটি করা না হলে তারা শ্রমিকের চাহিদা পূরণ করতে পারবেন না।

এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মালদ্বীপের সান পত্রিকা। তাতে বলা হয়, মঙ্গলবার মালদ্বীপ সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে একটি বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান বলেছেন, বর্তমান নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই দেশটিতে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা লাখের ঘরে পৌঁছে যাবে। তিনি বলেন, ‘মালদ্বীপে বর্তমানে শ্রমিক সংকট আছে। তাই বাংলাদেশি শ্রমিকদের সর্বোচ্চ ১ লাখ কোটার সীমা বাদ দিতে হবে।

তবে বাংলাদেশি শ্রমিক নিয়োগে সীমাবদ্ধতা তুলে নেওয়ার আগে একটি সুরক্ষা নীতি বাস্তবায়নের কথাও বলেছেন তিনি। এ ক্ষেত্রে দেশটিতে অবস্থান করা সব প্রবাসীর একটি বায়োমেট্রিক ডেটা রেকর্ড তৈরি করার কথা বলেন তিনি।

মালদ্বীপে কাজের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রবাসীদের অফিসিয়াল ওয়ার্ক পারমিট ছাড়াও তাঁরা যে দ্বীপে কাজ করে সেখান থেকে একটি পৃথক পারমিট পেতে হবে। এমনটি করা হলে অবৈধ অভিবাসন রোধ করা যাবে।

এর আগে বাংলাদেশ থেকে জাল নথি ব্যবহারের মাধ্যমে শ্রমিক নেওয়ার একাধিক ঘটনার পর গত এপ্রিলেই দেশটিতে বাংলাদেশি শ্রমিক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা জারি হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের সেপ্টেম্বরে মালদ্বীপের আগের সরকার বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নেওয়ার ক্ষেত্রে সীমারেখা টেনে দিয়েছিল। তবে বর্তমান সরকার ক্ষমতায় এসে এই সীমারেখা তুলে দেয়। কিন্তু বাংলাদেশি এজেন্সিগুলোর নানা দুর্নীতির কারণে গত এপ্রিলে আবারও বাংলাদেশি শ্রমিক নিয়োগকে দেশটি কঠোর হয়ে যায়।

মালদ্বীপের আইন অনুযায়ী, কোনো দেশের সর্বোচ্চ এক লাখ শ্রমিক দেশটিতে কাজ করতে পারবে। কিন্তু বর্তমানে এক লাখ ২০ হাজারের বেশি বাংলাদেশি মালদ্বীপে অবস্থান করছেন। এর মধ্যে অনেকেই আছেন অবৈধভাবে।

সূত্র: দৈনিক জনকন্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 10 26112

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি …