Home / অপরাধ / বাংলাদেশে একাত্তরের যুদ্ধাপরাধ বিচার প্রক্রিয়া নিয়ে ওয়াইসিসি সম্মেলনে ৩ প্রবন্ধ
ড. রায়হান রশিদ
ড. রায়হান রশিদ

বাংলাদেশে একাত্তরের যুদ্ধাপরাধ বিচার প্রক্রিয়া নিয়ে ওয়াইসিসি সম্মেলনে ৩ প্রবন্ধ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৫ মে ২০১৭ । ২২ বৈশাখ ১৪২৪

বাংলাদেশে ১৯৭১ এর যুদ্ধাপরাধ বিচার প্রক্রিয়া নিয়ে ওয়াইসিসি সম্মেলনে ৩টি প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে।

সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্রাটেজি ফোরাম (আইসিএসএফ) এর তিন সদস্যের একটি প্যানেল ষষ্ঠ ওয়াইসিসি বৈশ্বিক সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিটি-বিডি)-এর বিচার প্রক্রিয়ার ওপর এই তিনটি প্রবন্ধ উপস্থাপন করে।

গত ২৮ ও ২৯ এপ্রিল তুরস্কের কচ্ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এবং আমেরিকান সোসাইটি অফ কমপারেটিভ ল এর ইয়ংগার কমপ্যারাটিভিস্ট কমিটি আয়োজিত এই সম্মেলন অনুষ্ঠিত হয় । এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১০০ জনেরও বেশি আইনজ্ঞ, গবেষক ও বিশেষজ্ঞরা সামিল হয়েছিলেন।

বাহজাদ জোয়ারদার
বাহজাদ জোয়ারদার

এই সম্মেলনের উদ্দেশ্য ছিল তুলনামূলক আইনে আগ্রহী তরুণ আইনবিদদের মধ্যে প্রাসঙ্গিক বিভিন্ন ক্ষেত্রে বিশেষ আলোকপাত ও মত বিনিময়ের পরিসর তৈরী করা। কচ্ বিশ্ববিদ্যালয় আইন অনুষদের পক্ষ থেকে ড. ইসিক ওনেয় আইসিএসএফ এর বিশেষ প্যানেলটির সভাপতিত্ব করেন, যার শিরোনাম ছিল – “তুলনামূলক আইনের আঙ্গিকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালত”- যেখানে তিনটি প্রবন্ধই ছিল বাংলাদেশে ১৯৭১-এর যুদ্ধাপরাধ বিচার প্রক্রিয়া নিয়ে।

“ভিনদেশী বিধি আমদানীর বিধান বনাম বাধ্যকতা: আইসিটি বাংলাদেশ পরিপ্রেক্ষিত” শিরোনামে প্রথম প্রবন্ধটি উপস্থাপন করেন আইসিএসএফ ট্রাস্টি ড. রায়হান রশিদ।

এম সানজিব হোসেন
এম সানজিব হোসেন

“বাংলাদেশে মানবতার বিরদ্ধে অপরাধের বিচার” শীর্ষক দ্বিতীয় প্রবন্ধটি উপস্থাপন করেন বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক বাহজাদ জোয়ারদার। তৃতীয় প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ওয়ারউইক আইন বিশ্ববিদ্যালয়ের পিএইচডডি গবেষক এম সানজিব হোসেন, যার শিরোনাম ছিল – “আইসিটি বাংলাদেশে ব্যক্তির অনুপস্থিতিতে বিচারঃ আইন ও ব্যাখ্যা” এই শিরোনামে।

উল্লেখ্য, আইসিএসএফ প্যানেলের তিনজন সদস্যই আমেরিকান সোসাইটি অফ কমপারেটিভ ল এবং কচ্ বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত বৃত্তিতে সম্মেলনে অংশগ্রহণ করেন।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …

Leave a Reply

Your email address will not be published.