Home / এই দিন / বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করল গুগল
google+doodle+independence+bd+mbd-f

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করল গুগল

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৭ মার্চ ২০১৭ । ১৩ চৈত্র ১৪২৩

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েব সার্চ ইঞ্জিন গুগল বাংলাদেশের ৪৭তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে। এ উপলক্ষে গুগল তার হোমপেজে বিশেষ ‘ডুডল’ তৈরি করেছে।

google+doodle+independence+bd+mbd-2
বিশেষ এই ‘ডুডল’টিতে দেখা গেছে একটি মেয়ে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করছে। এ ক্ষেত্রে মেয়েটি লাল-সবুজ রংয়ের কাপড়ের সমন্বয়ে তৈরি পোশাক পরিহিত ছিল। এই ‘লাল-সবুজ’ বাংলাদেশের জাতীয় পতাকার রং।

রোববার সকাল থেকে গুগলের হোমপেজে সার্চ বক্সের উপরে এই বিশেষ ডুডলটি দেখা গেছে।

উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতা দিবসের উপর প্রথমবারের মতো ২০১৩ সালে বিশেষ ‘ডুডল’ তৈরি করে গুগল।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.